প্রতিবেদক, রাজনীতি ডটকম

তীব্র তাপপ্রবাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত। এই পরিস্থিতিতে ঢাকা শহরের সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষ পার করছে অসহনীয় দুর্ভোগ। তাই তাদের স্বস্তি দিতে সুপেয় পানি নিয়ে হাজির হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বুধবার (২৪ এপ্রিল) সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ১ হাজার ৮০০ লিটারের ওয়াটার ট্যাংক স্থাপন করে এই সেবা দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর সচিবলায়ের সামনে, ধানমন্ডির ৫ নম্বর সড়কসহ বিভিন্ন স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম চলমান থাকবে। যত দিন এ রকম তীব্র তাপপ্রবাহ থাকবে, তত দিন এই কার্যক্রম চলমান থাকবে।
ঢাকা বিভাগের উপপরিচালক মো. সালেহ উদ্দিন বলেন, যারা রাস্তায় সামান্যতম ক্লান্তিতে থাকবেন, তারা এই ওয়াটার ট্যাংক থেকে পানি পান করতে পারবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দুজন ফায়ার ফাইটার পানি বিতরণ ও রক্ষণাবেক্ষণের জন্য ওয়াটার ট্যাংকের পাশে অবস্থান করবেন।
তাদের এই কার্যক্রম পর্যায়ক্রমে দেশব্যাপী করার উদ্যোগ রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ অভিযানে’ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে মাদক-সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি। আজ সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৯ ঘণ্টা আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।
৯ ঘণ্টা আগে
তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
দেশে অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৭ জেলায় এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে দেড় লাখের বেশি পরিবার। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।
১০ ঘণ্টা আগে