প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বাস্থ্যসেবা খাতে নানা অনিয়ম ও দুর্নীতির সিন্ডিকেট নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘আমাদের সর্ষের মধ্যেই ভেজাল, আর স্বাস্থ্যে তো শুধু সমস্যা আর সমস্যা। ৫৪ বছরের জঞ্জাল এক থেকে দেড় বছরে পরিষ্কার করা সম্ভব নয়।’
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) এর ডরমেটরি উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে তিনি বিএমআরসি ভবনের সামনে বৃক্ষরোপণ করেন ও ডরমেটরিগুলো ঘুরে দেখেন।
নূরজাহান বেগম আরো বলেন, ‘দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে রাজনৈতিক প্রতিশ্রুতি (পলিটিক্যাল কমিটমেন্ট) অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘কোনো কাজ করতে হলে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। কভিড মহামারি শুরু হলে পাশের দেশ ভারত নিজেদের সক্ষমতা দিয়ে পরিস্থিতি মোকাবেলা করেছিল। অথচ আমরা টাকা দিয়েও শুরুতে ভ্যাকসিন পাইনি। আমাদের কোথায় গলদ ছিল, তা চিহ্নিত করতে হবে।’
স্বাস্থ্য খাতের গবেষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘গবেষণা শুরুর আগে দেখতে হবে, এটি মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে। গবেষণার উদ্দেশ্য কী, সেটা নির্ধারণ জরুরি। যেহেতু স্বাস্থ্য একটি বিশাল ক্ষেত্র, তাই প্রাধান্য ঠিক করতে পারলে আমরা অগ্রগতি দেখতে পাব।’
তিনি আরো বলেন, ‘গবেষণা যেন মানুষ, প্রাণী ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রশিক্ষণেরও লক্ষ্য ও উদ্দেশ্য থাকা জরুরি। নারী ও স্বাস্থ্যকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার বলেন, ‘বিএমআরসির দখল হওয়া জায়গা উদ্ধারে নানা তৎপরতা চালানো হচ্ছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে কাজ এগিয়ে যাবে। পাশাপাশি গবেষণার বরাদ্দ বাড়ানোও জরুরি।’
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ‘আমরা যে চিকিৎসা দিচ্ছি, তা পশ্চিমা বিশ্বের গবেষণা ও তথ্যের ওপর ভিত্তি করে। তাদের সুপারিশ আমরা ব্যবহার করি। আমাদের জানা নেই ওই চিকিৎসা আমাদের জনগোষ্ঠীর জন্য কতটা প্রযোজ্য। গবেষণা নেই বললেই চলে। বাংলাদেশের মানুষের গড় ওজন ৫৫ কেজি, আর আমেরিকার মানুষের ৮০ কেজি। সেখানে করা গবেষণার ফল আমাদের দেশে কতটা প্রযোজ্য, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে আমাদের নিজস্ব গবেষণার প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ হলেও গবেষণায় অনেক ছোট দেশের চেয়েও পিছিয়ে। তবে আমরা বিশ্বাস করি, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যতে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারব।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও
৪ ঘণ্টা আগে
রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।
৪ ঘণ্টা আগে
কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ
৭ ঘণ্টা আগে
পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে