অটোমোবাইল খাত কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: শিল্প উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অটোমোবাইল, অ্যাগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত দেশের রপ্তানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, দেশের শিল্পখাতের সম্ভাবনা ও সক্ষমতাকে তুলে ধরছে। এ সেক্টরগুলো আমাদের অগ্রাধিকারপ্রাপ্ত খাত।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ‘অটোমোবাইল, অ্যাগ্রো-মেশিনারি ফেয়ার ২০২৫ রোড টু মেইড ইন বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, এ মেলার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বাংলাদেশ সরকারের লক্ষ্য হলো ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা। এজন্য প্রয়োজন উৎপাদনভিত্তিক শিল্পের বিকাশ, প্রযুক্তি স্থানান্তর, গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, অটোমোবাইল, অ্যাগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। শিল্প সমৃদ্ধ দেশ ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিল্প মন্ত্রণালয় কাজ করছে।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী, ড. এম আবু ইউসুফ, কৃষিপ্রযুক্তি উদ্যোক্তা আলিমুজ্জামান চৌধুরী ও আব্দুর রাজ্জাক।

মূল প্রবন্ধ উপস্থাপক ড. এম মাসরুর রিয়াজ তার উপস্থাপনায় তথ্য-উপাত্তসহ অটোমোবাইল, অ্যাগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন। শিল্প উপদেষ্টা মেলার উদ্বোধন করে অংশগ্রহণকারী স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অটোরিকশায় বসবে নম্বর প্লেট, থাকবে কিউআর কোড: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও

৪ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র— জানালেন রাষ্ট্রদূত

রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।

৪ ঘণ্টা আগে

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ

৭ ঘণ্টা আগে

নড়াইলে মাদরাসাছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে
Advertisement