ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা আজ বুধবার (৯ এপ্রিল) পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের’ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিজনেস সামিটের তৃতীয় দিনে স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর মাধ্যমে মহাকাশ ভিত্তিক কৃত্রিম উপগ্রহের ইন্টারনেটের ব্যবহারের এগিয়ে এগোবে বাংলাদেশ। যার মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানের নেট সেবার প্রত্যাশা প্রযুক্তি বিশেষজ্ঞদের।
বুধবারের সেশনে যুক্ত হয়ে ড. ইউনূস বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেয়া পদক্ষেপের কথা তুলে ধরবেন। বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানাবেন তিনি।
চার দিনব্যাপী বিজনেস সামিটের দুইদিনে ইতোমধ্যে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, আমেরিকাসহ বেশ কয়েকটি দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কয়েকটি বিদেশি ব্যাংক ইতোমধ্যে লোনের প্রতিশ্রুতিও দিয়েছে বাংলাদেশকে।
এরই মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অফিশিয়াল কার্যক্রম শিথিল ও জ্বালানি নীতি তৈরির ঘোষণা দিয়েছে সরকার। সম্মেলনের তৃতীয় দিন বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরে সব ধরনের সহায়তার আশ্বাস দেবেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস।
এর আগে গত ২৯ মার্চ বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংককে অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৫৫ জন সংসদ সদস্যের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ভোট পান ৮৮টি।
২০ ঘণ্টা আগে
প্রথিতযশা এই জনস্বাস্থ্যবিদ নিরাপদ পানি ও জনস্বাস্থ্য আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন। বস্তিবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করে গেছেন তিনি। চিকিৎসা ও ওয়াশ খাতসহ (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) নানা বিষয়ে সংবাদপত্রে কলাম লিখতেন তিনি।
১ দিন আগে
ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
২ দিন আগে