যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে জামায়াত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৮: ৩৪
বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য বৈঠকে করে। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি পর্যালোচনা করে দেখবে বলে জানিয়েছে জামায়াত ইসলামী।

আজ বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী পল কাপুরের সঙ্গে আলোচনা শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

এদিন সকাল ৯টার দিকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের বাসায় পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির জানান পল কাপুরের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে।

সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে হওয়া মার্কিন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। জামায়াত চুক্তি স্টাডি (পর্যালোচনা) করবে। যা ইতিবাচক সে বিষয়গুলো গ্রহণ করবে বাকিগুলো বর্জন করা হবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছে জামায়াত। এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান সহায়ক রয়েছে যা বিনিয়োগের জন‍্য ইতিবাচক।

তাহের আরও জানান, সংসদে সরকারদলীয় ও বিরোধীদলীয় দলের অংশগ্রহণ নিয়ে জানতে চেয়েছেন পল কাপুর। এ বিষয়ে জামায়াত বলেছে, সংসদে জামায়াত ভাইব্রেন্ট ভূমিকা রাখতে চায়। জনগণের স্বার্থ রক্ষা হয়, এমন বিষয়ে কথা বলবে সংসদে। এছাড়া ইতিবাচক সকল বিষয়ে সরকারকে সহায়তা করবে দলটি।

বিরোধী দল বা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডেপুটি স্পিকার প্রদান করা হবে কিনা এ বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান নায়েবে আমির। জামায়াত বিষয়টিতে ইতিবাচক এমনটিই জানানো হয়েছে।

পল কাপুরের সঙ্গে জামায়াতে ইসলামীর আলোচনায় আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্ট ইফতেখার আহমেদ চৌধুরী এবং জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

৭ ঘণ্টা আগে

ঢাকার বনানীতে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

৭ ঘণ্টা আগে

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান

৮ ঘণ্টা আগে

দাম কমেছে এলপিজির, বেড়েছে সয়াবিনের

এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।

৯ ঘণ্টা আগে
Advertisement