ডেস্ক, রাজনীতি ডটকম

ফুলের মতো ফলেরও নানা রকম বাহারি রঙ দেখা যায়। লাল, হলুদ, কমলা, গোলাপী– কত কত রঙের ফল দেখা যায়। বেশির ভাগ ক্ষেত্রেই রঙের বাহার দেখা যায় পাকা ফলে।বেশিরভাগ কাঁচা ফল সবুজ। কিন্তু একবারও কি ভেবেছেন পাকলে কেন রঙিন হয়ে ওঠে ফল?
ফল রঙিন হওয়ার মূল কারণ রঞ্জক পদার্থের উপস্থিতি আর অনুপস্থিতি। কিন্তু পরোক্ষ কারণ সূদুরপ্রসারী। পৃথিবীতে প্রজাতির টিকে থাকা, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ আবাস দেওয়ার লক্ষ্য হলো পরোক্ষ কারণ।
গাছের সবুজ রঙের উৎস ক্লোরোফিল নামের রঞ্জক পদার্থ। ক্লোরোফিল যেমন গাছের সবুজ রঙের জন্য দায়ী, তেমনি খাদ্য তৈরিতেও ভূমিকা রাখে।
গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড আর ক্লোরোফিলের জৈব রাসায়নিক বিক্রিয়া থেকে গাছ নিজের জন্য খাদ্য তৈরি করে। এই তিনের কোনো একটা অনুপস্থিত থাকলে গাছের পক্ষে সম্ভব নয় খাদ্য তৈরি করা। কিন্তু অন্য দুটি প্রকৃতি থেকে পেলেও, ক্লোরোফিলকে গাছের নিজেই তৈরি করতে হয়। তাই এই জিনিসটা অত্যন্ত দামী, অন্তত গাছের জন্য।
প্রশ্ন হলো, ক্লোরোফিল গাছের পাত, ডালপালা আর ফলকে কীভাবে সবুজ রঙে রাঙায়?
ব্যাপারটা খুব সহজ। সূর্যের সাদা আলো আসলে সাত রঙের মিশ্রণ- বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল। ক্লোরোফিল সূর্যের আলো থেকে সবুজ বাদে বাকি সব রঙ শোষণ করে নেয়। সবুজ রঙ প্রতিফলিত হয় গাছ থেকে। তাই গাছের পাতা-কাণ্ড সব সবুজ রঙের।
কাঁচা ফলেও ক্লোরোফিল থাকে, তাই সেটা সবুজ রঙের। তবে শুধু ক্লোরোফিল নয়, ফলে আরও কিছু রঞ্জক পদার্থ থাকে। কাঁচা ফলে সেগুলোর প্রভাব কম।
কিন্তু ফল যখন পাকা শুরু করে, তখন ক্লোরোফিলগুলো সরে যায়৷ আসলে গাছ নিজেই ফল থেকে ক্লোরোফিল সরিয়ে নেয়। কারণ, ওই যে আগেই বলেছিলাম, ক্লোরোফিল বাতাস বা আলো থেকে পাওয়া যায় না, গাছকে নিজেই উৎপন্ন করতে হয়। তাই এ জিনিসটা এত দামি গাছের কাছে। পাকা শুরু হলে ফলের আর খাদ্যের প্রয়োজন থাকে, ফোরায় ক্লোরোফিলের প্রয়োজনীয়তাও। গাছ তখন ফল থেকে ক্লোরোফিল সরিয়ে নেয়, ফলের সবুজ ভা ধীরে ধীরে ফিকে হতে শুরু করে, তখন অন্য রঞ্জক পদার্থগুলো উজ্জ্বল হতে শুরু করে৷ কোনো ফল তখন লাল, কোনোটা হলুদ, কোনোটা কমলা রঙের হয়।

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।
১৯ ঘণ্টা আগে
যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।
২১ ঘণ্টা আগে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৫৫ জন সংসদ সদস্যের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ভোট পান ৮৮টি।
১ দিন আগে
প্রথিতযশা এই জনস্বাস্থ্যবিদ নিরাপদ পানি ও জনস্বাস্থ্য আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন। বস্তিবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করে গেছেন তিনি। চিকিৎসা ও ওয়াশ খাতসহ (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) নানা বিষয়ে সংবাদপত্রে কলাম লিখতেন তিনি।
১ দিন আগে