পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না: ডিএমপি কমিশনার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অরাজকতা করে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না মন্তব্য করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ. মো. সাজ্জাত আলী বলেছেন, অনেক কষ্টের ফলে পুলিশের মনোবল ফিরে এসেছে। আবার যদি পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করেন তাহলে আপনাদের ৫ আগস্টের পরবর্তী সময়ের মতো বাঁশের লাঠি নিয়ে বাড়িঘর পাহারা দিতে হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিবি সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি নগরবাসীর প্রতি এই অনুরোধ জানান।

ডিএমপি কমিশনার বলেন, একটি বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। পুলিশ যখন কোনো একটি অরাজকতা ঠেকানো বা প্রতিহতের চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে কী ধরনের ব্যবহার করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। যারা এই ধরনের ব্যবহার আমার অফিসারদের সঙ্গে রাজপথে, রাস্তায় করেন, আমি তাদের অনুরোধ করব, আমার অফিসারদের সঙ্গে আপনারা এহেন আচরণ করবেন না। আমরা আপনাদের সঙ্গে রাস্তায় কোনো ক্ল্যাশে, কোনো সংঘাতে জড়িত হওয়ার জন্য নয়। আমরা আপনাদের সেবা দিতে চাই। আপনারা যে কাজটি করতে চাচ্ছেন সেটি করলে সমাজে, ঢাকা শহরে, দেশে একটা অরাজকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে। গণ-অভ্যুত্থান হয়ে গেছে। সরকারের পরিবর্তন হয়েছে। এখন যদি এরূপ কার্যকলাপ করা হয় তাহলে সমাজে অস্থিরতা দেখা দেবে। সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল। কিন্তু এ রূপ ব্যবহার আমাদের বড়ই মর্মাহত করেছে। আমরা এ রূপ ব্যবহার কোনো শিক্ষিত, বুঝবান মানুষের থেকে আশা করি না।

তিনি আরও বলেন, গতকাল রাতে আমার একজন অফিসারকে ককটেল মেরে আহত করা হয়েছে। আমার নিরপরাধ অফিসার থানার সামনে রাস্তায় ছিল। নিরপরাধ মানুষটিকে এভাবে ককটেল মেরে আহত করা হলো। এতে আমার অফিসারদের মনোভাব নষ্ট হয় এবং পরিণতিতে আপনারা আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো।

ডিএমপি কমিশনার বলেন, ৫ আগস্টের পর ৮০ বছরের বৃদ্ধ লোককেও বাঁশের লাঠি নিয়ে মহল্লার মধ্যে পাহারা দিতে হয়েছে। আমার অফিসারদের মনোবাল যদি ভেঙে যায়, তাহলে আপনাদের আবার এই বাঁশের লাঠি নিয়ে রাস্তায় নেমে বাড়িঘরের পাহারা দিতে হবে। সুতরাং যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করছেন, ককটেল মেরে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এ রূপ কাজটি করবেন না। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি নিরাপদ থাকার জন্য, ভালো থাকার জন্য।

ককটেল নিক্ষেপকারীদের গুলি করার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আপনারা আইনটা দেখেন। আমি নিজে কোনো আইন বানাইনি। আইন বানায় পার্লামেন্ট। এ দেশের বেসিক আইনে বলা হয়েছে। আপনারা আইনটা দেখেন। আমি কোনো নির্দেশ দেইনি। আমার অফিসারদের আমি শুধু বলছি, আইনে এই কথাটা বলা আছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

৯ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

১০ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

১১ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১২ ঘণ্টা আগে
Advertisement