আবিষ্কারের গল্প

বিজ্ঞানী নিজেই যখন গিনিপিগ

অরুণ কুমার
উইলিয়াম স্টার্ক নিজের ওপরই পরীক্ষা চালিয়েছিলেন

ধরা যাক, আপনি একটা রোগের ওষুধ আবিষ্কার করবেন। এ জন্য সবার আগে জানতে হবে রোগটার কারণ কী। রোগটা কি জীবাণুর কারণে হচ্ছে, নাকি অন্য কোনো কারণে? জীবাণু হলে কী ধরনের জীবাণুর আক্রমণে হচ্ছে? ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? নাকি ছত্রাকের আক্রমণে? তেমনি এসব জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে হলে কী করতে হবে, কী খেতে হবে- এসব জানাও জরুরি। ধরা যাক, আপনি একটা রোগের ওষুধ আবিষ্কার করবেন। এ জন্য সবার আগে জানতে হবে রোগটার কারণ কী। রোগটা কি জীবাণুর কারণে হচ্ছে, নাকি অন্য কোনো কারণে? জীবাণু হলে কী ধরনের জীবাণুর আক্রমণে হচ্ছে? ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? নাকি ছত্রাকের আক্রমণে? তেমনি এসব জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে হলে কী করতে হবে, কী খেতে হবে- এসব জানাও জরুরি।

চিকিৎসা বিজ্ঞানীরা এসব আবিষ্কারের জন্য ইঁদুর কিংবা গিনিপিগের মতো প্রাণীদের ওপর পরীক্ষা চালান। জীবাণুবাহিত রোগ হলে, এদের শরীরে সেই রোগের জীবাণু পুশ করা হয়। তারপর চলে প্রতিষেধক প্রয়োগ। এসব চিকিৎসায় বেশিরভাগ ক্ষেত্রেই মারা যায় প্রাণিগুলো।

সব সময় বিজ্ঞানীদের হাতে এ সুযোগ থাকে না। তাই কিছু আবিষ্কারের জন্য নিজেকেই হতে হয় গিনিপিগ।

ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম স্টার্কের কথাই ধরুন৷ ভদ্রলোক গবেষণা করতে চেয়েছিলেন স্কার্ভি নিয়ে। স্কার্ভি এক ধরনের চর্মরোগ। যারা দীর্ঘদিন জাহাজে কাটাতেন তাঁদের হতো এ রোগ।।

অষ্টাদশ শতাব্দী তখন। এখনকার মতো আধুনিক সরঞ্জাম সেকালে ছিল না। তাই রোগ নির্ণয় বা রোগের কারণ জানা খুব কঠিন ছিল। কারণই যদি না জানা যায়, চিকিৎসা হবে কীভাবে। অথচ এই রোগে আক্রান্ত হয়ে বহু মানুষ মারা যাচ্ছে তখন।

স্টার্ক রীতিমতো গবেষণা শুরু করলেন। এক সময় একটা তত্ত্বও দাঁড় করিয়ে ফেললেন তিনি৷ স্টার্কের অনুমান, খ্যাদ্যাভ্যাসই এ রোগের কারণ। যারা দীর্ঘদিন জাহাজে ভ্রমণ করেন, তাঁদের দিনের পর দিন একই খাবার খেতে হয়। বিশেষ করে শুকনো মাংস, পনির ইত্যাদি। স্টার্ক ধারণা করেছিলেন, একমাত্র সুষম খাবারই পারে এই রোগের হাত থেকে বাঁচাতে৷

শুধু ধারণা করলে তো চলবে না। প্রমাণও করতে হবে।

এটা এমন একটা ধারণা, যা গিনিপিগ কিংবা ইঁদুরের মাধ্যমে পরীক্ষা করার উপায় নেই। তাই স্টার্ক নিজেই গিনিপিগ বনে গেলেন। দিনের পর দিন একই খাবারে খেতে লাগলেন। শুধু পনির আর পুডিং। এক সময় দেখা গেল তাঁর শরীরেও স্কার্ভি দেখা দিয়েছে। ১৭৬৯ সালের ১ ডিসেম্বর তিনি প্রথমবার স্কার্ভিতে আক্রান্ত হন। এর পরপরই তিনি আবার সুষম খাবার গ্রহণ করতে থাকেন। খ্যাদ তালিকায় যুক্ত করন শাক-সব্জি। কিছুদিনের মধ্যেই তাঁর স্কার্ভি সম্পূর্ণ ভালো হয়ে গেলো।

অর্থাৎ নিজের ধারণার সত্যতা পেলেন স্টার্ক। তাই তুমুল উৎসাহে আরেকবার পরীক্ষা করার কথা ভাবলেন। খাদ্য তালিকা থেকে শাক-সব্জি বাদ দিয়ে আবার পনির আর পুডিং খেতে শুরু করলেন। ফল আগের মতোই। আবার আক্রান্ত হলেন স্কার্ভিতে।

এবার আর সুস্থ হওয়ার সময় পেলেন না। ১৯৭০ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি মারা গেলেন।

স্টার্কের মৃত্যুর পর স্কার্ভি নিয়ে ব্যাপক গবেষণা হয়। চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করেন, ভিটামিন সি-এর অভাবে স্কার্ভি হয়। পর্যাপ্ত পরিমাণ শাক-সব্জি খান না বলে সমুদ্রযাত্রীদের শরীরে ভিটামিন সি-এর অভাব হয়। পরিশেষে আক্রমণ করে স্কার্ভি। অর্থাৎ স্টার্কের অনুমান ও পরীক্ষা ঠিক ছিল।

স্টার্কের মৃত্যু হৃদয়বিদারক বটে। তবে এই মৃত্যুই তাঁকে অমর করে রেখেছে। স্কার্ভির হাত থেকে বেঁচে গেছেন পরবর্তী যুগের বিজ্ঞানীরা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

১০ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

১০ ঘণ্টা আগে

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

১ দিন আগে

২৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে মায়ের বাহুডোরে ফরিদ

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।

১ দিন আগে