সরকারের হাত ধরে পাটে সোনালি দিন ফিরবে: রাষ্ট্রপতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১৫: ১৭
জাতীয় পাট দিবসে উপলক্ষ্যে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আমরা বিশ্বাস করি, বর্তমান সরকারের হাত ধরে পাট খাতে সোনালি দিন ফিরে আসবে, সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান, বাংলাদেশ হবে তন্তুর এক অনন্য নেতৃত্বদানকারী দেশ।

আজ শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস, ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনীতির সার্বিক সংস্কার ও অঞ্চলভিত্তিক অর্থনীতির ত্রাণ সঞ্চার এবং শিল্প বাণিজ্যের দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করে এক কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জন করা হবে। বর্তমান সরকার ইতোমধ্যে রুগ্ন বন্ধ পাটকলসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খুলে দিয়ে নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগ নিয়েছে।

এ ছাড়া সরকার পাট খাতে প্রযুক্তি সমৃদ্ধ ও আধুনিকীকরণ গবেষণা সম্প্রসারণ, উচ্চ ফলনশীল জাতের পাট উদ্ভাবন, পাটের ব্যবহারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। পাট বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও গৌরবের অংশ বলে মন্তব্য করে রাষ্ট্রপতি চাষীদের পাট চাষের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আপনারা উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন।

তিনি আরও বলেন, বর্তমান কৃষকবান্ধব সরকার আগামী পয়লা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমার সুবিধা, ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ, কৃষি প্রশিক্ষণ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে আবহাওয়া ও বাজার সংক্রান্ত তথ্যসহ কৃষি সংশ্লিষ্ট তথ্য পেতে সক্ষম হবেন। সরকারের এসব উদ্যোগের ফলে অর্থনীতি শক্তিশালী হবে।

হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরেছে বলে মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, সব শহিদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে, আমাদের জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ।

উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন আধুনিক মানসম্মত ও ব্যবহার উপযোগী স্বাস্থ্য পণ্য উদ্ভাবনে এগিয়ে আসুন। অল্পমূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করুন। সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান থাকবে, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে মেড ইন বাংলাদেশ ব্যান্ডিং ও বৈশ্বিক ইকমার্স প্লাটফর্মে যুক্ত হয়ে নতুন উন্মোচন করুন।

রাষ্ট্রপতি বলেন, পাট অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি একাধারে পণ্য, আবার শিল্পজাত ও রফতানি পণ্য। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং পলিথিন ও প্লাস্টিকের ব্যাপক ক্ষতিকর প্রভাবের প্রেক্ষাপটে বাস্তবতায় পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাটের গুরুত্ব বহুগুণ বেড়েছে। বিশ্ব এখন টেকসই ও পরিবেশবান্ধব পণ্যের দিকে ঝুঁকছে। এই পরিবর্তিত বাস্তবতায় পাট ও পাটজাত পণ্য বাংলাদেশের সামনে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত করে দিয়েছে। এই সুবর্ণ সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে।

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের পাটপণ্যও বাড়তি প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে বলে জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, এটি কার্যকরভাবে মোকাবেলা করার লক্ষ্যে দেশের সকল পাটকলের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কাঁচা পাটের চাহিদা ও যোগান এবং রপ্তানি বাজারের চ্যালেঞ্জ সমূহ অন্তর্ভুক্ত করে আধুনিক কর্মসূচি ও একটি সমন্বিত তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা খুবই প্রয়োজন। বিশ্ববাজারে কাঁচা পাট কিংবা পাটজাত পণ্যের চাহিদার প্রতি লক্ষ্য রেখে সরকার পাট রপ্তানি বাড়ানোর জন্য সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করবে। মূল্য সংযোজিত পাট পণ্য উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণে সরকার অবশ্যই গুরুত্ব দেবে। আমার বিশ্বাস এজন্য একটি লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হলে ফল পাওয়া যাবে।

পলিথিন ব্যাগকে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর উল্লেখ করে রাষ্ট্রপতি তা পরিহার করার আহ্বান জানান। তিনি বলেন, সাশ্রয়ী মূল্যের পাটের ব্যাগ ও পরিবেশবান্ধব পণ্য ব্যবহার করুন। আমাদের বিশ্বাস, বর্তমান জনবান্ধব সরকারের হাত ধরে পাট খাতে সোনালী দিন ফিরে আসবে। সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান।

তিনি ‘জাতীয় পাট দিবস, ২০২৬’ উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি চত্বরে নয় দিনের ‘পাট ও বহুমুখী পাটপণ্যের মেলা’র ভার্চুয়ালি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে পাট খাতে সামগ্রিক উন্নয়ন স্বীকৃতিস্বরূপ এবং এ খাতে নিয়োজিত সর্বস্তরের অংশীজনকে উৎসাহিত করতে মোট ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া পাট দিবস উদযাপন উপলক্ষ্যে বড় পর্দায় প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব বিলকিস জাহান রিমি, পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নূরুল বাসির ও ব্যবসায়ী প্রতিনিধি বাংলাদেশ জুট মিলস্ এসোসিয়েশনের (বিজেএমএ) সভাপতি আবুল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৩ অক্টোবর ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এবারের সম্মেলনের প্রতিপাদ্য— ফ্র্যাগমেন্টস . ফ্রন্টিয়ার্স . ফিউচার (ভাঙন ∙ নতুন দিগন্ত ∙ আগামী দিনের বিশ্ব) নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রি-রিটেন (পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা)। বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত

৮ ঘণ্টা আগে

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠক

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা এবং বিশ্ব পরিবেশ দিবসের নানামুখী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

৯ ঘণ্টা আগে

‘বিগত সরকারের চুরি-পাচারের বোঝা বইছে বর্তমান সরকার’

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘পেট্রোল-অকটেনের দাম বাড়ালেও ডিজেলের দাম বাড়ানো হয়নি। গণপরিবহন ও পণ্যপরিবহনে ডিজেল ব্যবহার করা হয়। যেন বড় অংশের জন্য চাপ না হয় সেজন্য সরকার এ নীতি অবলম্বন করেছে।’

১০ ঘণ্টা আগে

কমলো গরমের তীব্রতা, দেশ জুড়ে আরও বৃষ্টির আভাস

টানা ১০ থেকে ১৫ দিনের তীব্র তাপপ্রবাহের পর রাজধানী ঢাকাসহ দেশ জুড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় জনজীবনে স্বস্তি নেমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ২৮টি কেন্দ্রে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে নরসিংদীতে।

১১ ঘণ্টা আগে