ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ, ৯০ দিনের মধ্যে স্টারলিংক চালুর আহ্বান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ইলন মাস্ক

টেক জায়ান্ট টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রভাবশালী এই কর্মকর্তাকে ৯০ দিনের মধ্যে বাংলাদেশে তার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুরও আহ্বান জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, তার বাংলাদেশ সফরের মাধ্যমে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, যারা মাস্কের সব অত্যাধুনিক প্রযুক্তির প্রধান উপকারভোগী।

প্রধান উপদেষ্টা চিঠিতে লিখেছেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়ন করি।’

চিঠিতে অধ্যাপক ইউনূস আরও লিখেছেন, বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে স্টারলিংকের সংযোগ একীভূত করা হলে তা বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে। বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী তরুণ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য এটি বড় প্রভাবক হিসেবে কাজ করবে।

প্রধান উপদেষ্টা তার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানকে নির্দেশ দিয়েছেন, তিনি যেন স্পেসএক্স দলের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করেন, যেন আগামী ৯০ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে বাংলাদেশকে স্টারলিংক চালুর জন্য তৈরি রাখা সম্ভব হয়।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলাপ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ফোনালাপে তারা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বিনিময়ের মাধ্যমে যৌথভাবে কাজ করা এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে মায়ের বাহুডোরে ফরিদ

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।

১৭ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির শপথ সম্পন্ন, শপথ নিলেন ৪ মন্ত্রী-২ প্রতিমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৫৫ জন সংসদ সদস্যের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ভোট পান ৮৮টি।

২০ ঘণ্টা আগে

ওয়াটারএইডের আঞ্চলিক পরিচালক জনস্বাস্থ্যবিদ খায়রুল ইসলাম মারা গেছেন

প্রথিতযশা এই জনস্বাস্থ্যবিদ নিরাপদ পানি ও জনস্বাস্থ্য আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন। বস্তিবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করে গেছেন তিনি। চিকিৎসা ও ওয়াশ খাতসহ (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) নানা বিষয়ে সংবাদপত্রে কলাম লিখতেন তিনি।

১ দিন আগে

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

২ দিন আগে