এখন কথা বললেই লেখা হবে হোয়াটসঅ্যাপে!

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। তাই ব্যবহারকারীরাও আগ্রহের সঙ্গে অপেক্ষায় থাকেন। এবার জানা গেল, আসন্ন এক ফিচার সম্পর্কে। সেটির সাহায্যে মুখের কথা রূপান্তর হবে টেক্সটে। ফলে যেখানে অডিও মেসেজ শোনায় সমস্যা রয়েছে, সেখানে তার লেখ্য রূপ দেখে নিতে পারবেন ইউজাররা।

ইতোমধ্যেই আইফোন বিটার আপডেটে নতুন ফিচারটির দেখা মিলেছে। ওয়াবেটাইনফোর প্রতিবেদনে আসন্ন ফিচারটি সম্পর্কে বলা হয়, এবার তা অ্যান্ড্রয়েডেও চালু করার কথা ভাবা হচ্ছে। আর সেজন্য ব্যবহারকারীদের ১৫০ এমবি অ্যাপ ডেটা ডাউনলোড করে নিতে হবে।

‘স্পিচ রেকগনিশন টেকনোলজি’ ব্যবহার করে মুখের কথাকে লিখিত টেক্সটের চেহারা দেবে নতুন ফিচার। কেবল ইংরেজি নয়, অন্য ভাষাতেও টেক্সট করা যাবে। এখনও পর্যন্ত পাঁচটি ভাষা ব্যবহার করা যাচ্ছে। হিন্দি, ইংরেজি, রুশ, স্প্যানিশ ও পর্তুগিজ। ভবিষ্যতে বাংলা বা অন্য স্থানীয় ভাষাও ব্যবহার করা যেতেই পারে।

সম্প্রতি ভিডিও কলিং ফিচারটিরও আপডেট এনেছে মেটার মালিকানাধীন সংস্থাটি। যার ফলে ভিডিও কলে এখন থেকে সর্বোচ্চ ৩২ জনকে যুক্ত করা যাবে। এছাড়াও এবার থেকে স্ক্রিন শেয়ারিংয়ের সময়ও অডিও সাপোর্ট মিলবে। সেই সঙ্গে স্পিকার স্পটলাইট নামের এক নতুন ফিচার আনা হয়েছে।

এর আগে উইন্ডোজ মোবাইলের ক্ষেত্রে ১৬ ও ম্যাকের ক্ষেত্রে ১৮টির বেশি ইউজার অংশ নিতে পারতেন না। নতুন নিয়মে একলাফে অনেকটাই বাড়ল সেই সংখ্যা।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই জানা গিয়েছিল অন্য এক ফিচারের কথাও। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, এবার যার বা যাদের সঙ্গে দিনের বেশিরভাগ সময় কথা বলেন, তাদের ফেভারিটস-এ যুক্ত অ্যাড করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে যাদের সঙ্গে নিয়মিত কথা হয়, বাকিদের থেকে তাদের আলাদা করা হবে সহজ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে মায়ের বাহুডোরে ফরিদ

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।

১৮ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির শপথ সম্পন্ন, শপথ নিলেন ৪ মন্ত্রী-২ প্রতিমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৫৫ জন সংসদ সদস্যের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ভোট পান ৮৮টি।

২১ ঘণ্টা আগে

ওয়াটারএইডের আঞ্চলিক পরিচালক জনস্বাস্থ্যবিদ খায়রুল ইসলাম মারা গেছেন

প্রথিতযশা এই জনস্বাস্থ্যবিদ নিরাপদ পানি ও জনস্বাস্থ্য আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন। বস্তিবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করে গেছেন তিনি। চিকিৎসা ও ওয়াশ খাতসহ (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) নানা বিষয়ে সংবাদপত্রে কলাম লিখতেন তিনি।

১ দিন আগে

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

২ দিন আগে