প্রযুক্তি

স্টিভ জবসের অজানা শৈশব

ডেস্ক, রাজনীতি ডটকম
স্টিভ জবসের জীবনী গ্রন্থ

জন্মের পর যে ছেলেকে মা-বাবা ত্যাজ্য করেছিলেন, তাঁরা যদি জানতেন সেই ছেলেই একদিন বদলে বিশ্বকে; আজকের পৃথিবী যে প্রযুক্তি শাসন করবে, তাঁদের সেই ফেলে দেওয়া পূত্রই সেই প্রযুক্তির নিয়ন্ত্রক হবেন, তাহলে সেদিন সদ্য ভূমিষ্ট ছোট্ট শিশুকে ফেলে আসতেন বাবা-মা? প্রযুক্তি জগৎকে আমূলে বদলে দেওয়া, স্টিভ জবসকে বজন্মের পর পরেই বাবা-মা পরিত্যাগ করেছিলেন। কেন, আজ জানব সেই ইতিহাস।

২৪ ফেব্রুয়ারি ১৯৫৫। জোয়ান শেবলে এক পুত্র সন্তানের জন্ম দিলেন। না আর দশটা ধনী আমেরিকন মেয়ের মতো বড় কোনো হাসপাতালে নয়। ছেলের জন্ম হল এক দাতব্যালয়ের ডাক্তারের ঘরে।

অথচ শেবলের বাবা মস্ত ধনী মানুষ। শিশুর যে জন্মদাতা, সেই আবুল ফাত্তাহ জান্দালিব সিরিয়ার মস্ত এক তেল কোম্পানির মালিকের ছেলে। তারপরও তাঁদের পূত্রের জন্ম এভাবে অবৈধ সন্তানের মতো হলো কেন?

সত্যি বলতে কি, সেই সন্তান ছিল সমাজের চোখে অবৈধ! জান্দালিব আর জোয়ানার যে বিয়েই হয়নি!

আমাদের উপমহাদেশে এ ছেলের জন্ম হলে, হয়তো এর আশ্রয় হতো ডাস্টবিন কিংবা সুয়ারেজ লাইনের ড্রেনে। ভাগ্যিস আমেরিকা, নইলে সেই ছেলে বড় হয়ে গোটা বিশ্বের প্রযুক্তির ইতিহাস বদলে দিত কীভাবে?

স্টিভ জবসের জন্মটাই ছিল যেন আজন্ম পাপ।

তাঁর বাবা-মায়ের ভালোবাসা মেনে নিতে পারেননি তাঁর ডাকসাইটে ব্যবসায়ী নানা। বাপের চোখ রাঙানি উপেক্ষা করেও জান্দালিবের সাথে সিরিয়ায় চলে গিয়েছিলেন জোয়ানা। সেখানে ছিলেন দুমাস। সেখানেও তাঁরা বিয়ে করেননি! কিন্তু প্রকৃতির নিয়মগুলো মেনে উদ্দাম ভালোবাসাটা চলছিল ঠিকই।

আর তারই ফল জোয়ানার গর্ভধারণ।

জান্দালিব চেয়েছিলেন অ্যাবার্শন করাতে। কিন্তু জোয়ানা তাতে রাজি হননি। চলে গিয়েছিলেন সানফ্রান্সিকোর এক ডাক্তারের কাছে। এই ডাক্তার অবিবাহিত বাবা-মায়ের সন্তানের একটা হিল্লে করেন।

তাঁর কাছে বড়লোকেরা, নিঃন্তানেরা ছুটে আসেন ছেলে কিংবা মেয়ে দত্তক নিতে। কিছুদিন আগে পল জবস নামে এক সাবেক সৈনিক আর মোটর মেকানিক কথা বলে গেছেন সেই ডাক্তারের সঙ্গে। এবার কোনো ছেলে-মেয়ে হাতে এলেই যেন তাঁকে খবর দেন। নিঃসন্তান জবস দম্পতি তাকে দত্তক নিতে চায়।

জোয়না যখন সন্তান জন্ম দিতে যান, তখন সেই ডাক্তার খবর দেন পল জবসকে। জানান একটা সন্তানের সন্ধান পাওয়া গেছে। তিনি সেটাকে দত্তক নেবেন কিনা? এক কথায় রাজি পল জবস। ডাক্তারকে বলেন কাগজ-পত্র প্রস্তুত করে আইনগত ঝামেলা মিটিয়ে ফেলতে। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর জোয়ানা গড়িমিসি করেন। তাঁর বাবা মৃত্যুশয্যায়। যেকোনো সময় পরপারের ডাক আসতে পারে। তাই আর কিছুদিন অপেক্ষা করতে চান। বাবা মারা গেলে জোয়ানা বিয়ে করবেন জান্দালিবকে। তখন আর সদ্যজাত সন্তানকে দত্তক দেওয়ার দরকার হবে না। কিন্তু ততোদিনে যে আইনত পল জবস ছেলের দাবীদার হয়ে গেছেন। তাই মন না চাইলেও ছেলেকে ছেড়ে দিতে হলো জোয়ানার।

পল সেই ছেলেকে ঘরে নিয়ে গেলেন। নাম রাখলেন স্টিভ জবস! স্টিভ জবস! একটা ইতিহাসের নাম, কালের নায়ক, যিঁনি বদলে দিয়েছেন পৃথিবীর ইতিহাস। যেমন করে একটা যুদ্ধ বদলে দেয় মহাকালের ইতিহাস, ইতিবাচক অর্থেই তেমনি করে পৃথিবীকে বদলে দিয়েছেন স্টিভ জবস নামের কালের মহানায়ক। যিঁনি কম্পিউটারকে, কম্পিউটার প্রযুক্তিকে মাল্টিন্যাশন্যাল কোম্পানি আর গবেষণারের কবল থেকে বের করে ছড়িয়ে দিয়েছিলেন সাধারণ মানুষের দোরগোড়ায়। আর নিজে শূন্য থেকে বনে গিয়েছিলেন বিলিয়নিয়ারে। তাঁর প্রতিষ্ঠিত অ্যাপল জগৎসরা কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম। তাঁর মাথা থেকেই বেরোনো আইফোন এখন বিশ্বব্যাপী মানুষের আভিজাত্যের প্রতীক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মাকে ধর্ষণের অভিযোগ: যুবককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে

ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

৯ ঘণ্টা আগে

ভারী বৃষ্টির পূর্বাভাস: দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা

পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অথবা সন্নিহিত সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মোট বৃষ্টিপ

৯ ঘণ্টা আগে

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন।

১০ ঘণ্টা আগে

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ বিকেলে রাজধানীতে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।

১০ ঘণ্টা আগে