ডেস্ক, রাজনীতি ডটকম

দীর্ঘ ১৫ বছর সফলতার সাথে নেতৃত্ব দেওয়ার পর বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক। তার স্থলাভিষিক্ত হচ্ছেন প্রতিষ্ঠানের বর্তমান হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান জন টার্নাস।
আগামী ১ সেপ্টেম্বর থেকে এই পরিবর্তন কার্যকর হবে। তবে কুক একেবারে বিদায় নিচ্ছেন না; তিনি কোম্পানির ‘এক্সিকিউটিভ চেয়ারম্যান’ হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন।
অ্যাপলের সাথে যুক্ত থাকা জন টার্নাস প্রতিষ্ঠানটির প্রতিটি গুরুত্বপূর্ণ পণ্যের নেপথ্যে ছিলেন। আইপ্যাড ও আইফোনের বিভিন্ন জেনারেশন থেকে শুরু করে এয়ারপডস এবং অ্যাপল ওয়াচ চালুর ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য। এমনকি ম্যাক কম্পিউটারে অ্যাপলের নিজস্ব সিলিকন প্রসেসর ব্যবহারের রূপান্তরটিও তিনি তদারকি করেছেন। টার্নাস এক সময় অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের অধীনেও কাজ করেছেন।
২০১১ সালে প্রতিষ্ঠাতা স্টিভ জবস অসুস্থতার কারণে পদত্যাগ করলে টিম কুক দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ২০১৮ সালে অ্যাপল প্রথম পাবলিক কোম্পানি হিসেবে ১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে। বর্তমানে কোম্পানিটির বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
নতুন উত্তরসূরি সম্পর্কে টিম কুক বলেন, "টার্নাস একজন স্বপ্নদর্শী নির্বাহী। তার মধ্যে একজন প্রকৌশলীর মেধা, উদ্ভাবকের আত্মা এবং সততার সাথে নেতৃত্ব দেওয়ার মতো বিশাল হৃদয় রয়েছে। অ্যাপলকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে তিনি নিঃসন্দেহে সঠিক ব্যক্তি।"
দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে টিম কুক বলেন, "এই পদে কাজ করা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।" তিনি জানান, আগামী কয়েক মাস তিনি টার্নাসের সাথে পরিবর্তনের এই প্রক্রিয়াটি সমন্বয় করবেন। পরবর্তীতে তিনি নীতিনির্ধারকদের সাথে কোম্পানির সম্পর্ক উন্নয়নের মতো বিশেষ কাজগুলোতে যুক্ত থাকবেন।
অন্যদিকে, টিম কুককে নিজের 'মেন্টর' বা গুরু উল্লেখ করে জন টার্নাস বলেন, "আগামী দিনগুলোতে আমরা যা অর্জন করতে যাচ্ছি, তা নিয়ে আমি অত্যন্ত আশাবাদী।

সকাল থেকেই পরিবারের সন্ধানে কাজ শুরু করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীরা। স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় মানুষের সহযোগিতায় দেশে ফেরার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা পালং ইউনিয়নের নাছির পাড়ায় তার পরিবারের সন্ধান পাওয়া যায়।
৯ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টায় দুই ভাসমান টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহের হার ছিল ৬৩ কোটি ১০ লাখ ঘনফুট। আগের দিন সোমবার রাত ৮টায় এই সরবরাহ ছিল ৬৬ কোটি ৬০ লাখ ঘনফুট। অর্থাৎ, মঙ্গলবার সন্ধ্যায় এলএনজি সরবরাহ ৩ কোটি ৫০ লাখ ঘনফুট বা ৫ দশমিক ৩ শতাংশ কমেছে।
১২ ঘণ্টা আগে
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও ‘টেরে ডেস হোমস (টিডিএইচ) নেদারল্যান্ডসে’র কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ‘স্পিক আপ!’ প্রকল্পের অধীনে আয়োজিত এক বিশেষ ওরিয়েন্টেশন সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
১৩ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অনুসারীদের সঙ্গে জ্যেষ্ঠ সহসভাপতি সাব্বির হোসেন শান্তর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহতদের মধ্যে দুজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে