বাংলার পাখি

ছোট্ট পাখি তিলা মুনিয়া

অরুণ কুমার
তিলা মুনিয়া

প্রায় পাটে নেমেছে। লোকজনের আনাগোনাও কম। হঠাৎ সেই মহূর্তে ছোট্ট একটা পাখি নড়াচড়ে। বেশ দূরে। একটা মরা কালকাসুন্দা গাছের ডালে ছোট্ট দুটো পাখি এসে বসে। তিলা মুনিয়া বাংলাদেশে বিরল নয়। বরং সারা দেশেই এদের চোখে পড়ে।

ছোট্ট পাখি তিলা মুনিয়াসূর্য প্রায় পাটে নেমেছে। লোকজনের আনাগোনাও কম। হঠাৎ সেই মহূর্তে ছোট্ট একটা পাখি নড়াচড়ে। বেশ দূরে। একটা মরা কালকাসুন্দা গাছের ডালে ছোট্ট দুটো পাখি এসে বসে। তিলা মুনিয়া বাংলাদেশে বিরল নয়। বরং সারা দেশেই এদের চোখে পড়ে। ে। লোকজনের আনাগোনাও কম। হঠাৎ সেই মহূর্তে ছোট্ট একটা পাখি নড়াচড়ে। বেশ দূরে। একটা মরা কালকাসুন্দা গাছের ডালে ছোট্ট দুটো পাখি এসে বসে। তিলা মুনিয়া বাংলাদেশে বিরল নয়। বরং সারা দেশেই এদের চোখে পড়ে।

একটু পরে দেখা যায়, পাখি একটা বরং মাটিতে আরও কয়্র খেলছিল, ঝোপের ওপারে তাই এতক্ষণ ঠাওর করা যায়নি। কিছুক্ষণের মধ্যেই সেগুলো উড়ে এসে আগের পাখিটার পাশে বসে। গোটা বিশেক তো হবেই। মনের সাধ মিটিয়ে বিভিন্ন পোজে ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা তিলা মুনিয়ার দল।

তিলা মুনিয়া বাংলাদেশের আবাসিক পাখি। পুরো ভারতীয় উপমহাদেশ জুড়ে এদের বিচরণ। উপমহাদেশের আশপাশের কিছু দেশেও দেখা যায়। পাখিটা বাংলাদেশে বিপদমুক্তই বলা যায়। উল্লেখযোগ্য সংখ্যায় এরা বাংলাদেশে বাস করেছে। ঘরের চাল থেকে শুরু করে ঘাস বনে, ফসলের খেতে, নলখাগড়ার জঙ্গলে এদের দেখা মেলে। মূলত শস্যভোজি। ঠোঁট তাই শস্য খাওয়ার উপযোগী- মোটা, শক্ত কিন্তু খাটো। আকারে চড়ুইয়ের মতো, একটু ছোট হবে হয়তো।

পিঠসহ মাথা থেকে লেজের ডগা রঙ জলপাই বাদামী। গলাও একই রঙের। তবে পেট বাদামী। তবে শরীরের দুপাশ অর্থাৎ পেটের ওপরের দিকে সাদার ওপর সাদা ফোঁটা। তিলের মতো এই ফোঁটার জন্যই এদের নাম তিলা ‍মুনিয়া।

মে থেকে সেপ্টেম্বর হলো তিলা মুনিয়ার প্রজননকাল। এ সময় এরা বাসা বোনে। এরা বাসা করে একেবারে চোখের সামনেই। অনেকটা চড়ুইয়ের মতো। খড়ো ঘরের চালের ভেতর, বিচালি/খড়ের/পাটখড়ির গাদায়, খেজুর গাছের ডালের ভেতর, ছোট ছোট ঝোপালো গাছের পাতার ভেতর।
গাদা বা চালের ভেতর ঢুকে গোল করে একটা জায়গগা করে নেয়। তার ভেতর তুলা, পাটের আঁশ ইতাদি ভরে আরামদায়ক বিছানা তৈরি করে। সেখানে ৪-৮টি ডিম পাড়ে একবারে। ডিমের রং ধবধবে সাদা। পুরুষ ও স্ত্রী পাখি মিলে তা দেয়। ১৩-১৫ দিনে ডিম ফুটে ছানা বেরোয়। ২০-২৫ দিনে ছানারা উড়তে শেখে।

তিলা মুনিয়ার ইংরেজি না Scally-breasted Munia; বৈজ্ঞানিক নাম Lonchura punctulata.

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

১০ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

১০ ঘণ্টা আগে

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

১ দিন আগে

২৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে মায়ের বাহুডোরে ফরিদ

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।

১ দিন আগে