ডেস্ক, রাজনীতি ডটকম

বৈদ্যুতিক গাড়ি,ও বাইকের চাহিদা প্রতিনিয়ত বাড়ার কারনে বিভিন্ন সংস্থা নতুন নতুন বৈদ্যুতিক বাইক, স্কুটার আনছে বাজারে। হোন্ডা শিগগির তাদের বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির হচ্ছে। সংস্থার দাবি, এই স্কুটার এক চার্জে ১০৪ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।
হোন্ডার এই বৈদ্যুতিন স্কুটারে থাকবে ২টি রাইডিং মোড- স্ট্যান্ডার্ড এবং স্পোর্ট। এই স্ট্যান্ডার্ড মোডে হোন্ডা অ্যাক্টিভা বৈদ্যুতিন স্কুটারে আপনি একবার ফুলচার্জে ১০৪ কিমি রাস্তা যেতে পারবেন। তবে স্পোর্ট মোডে যেহেতু এই স্কুটার আরও বেশি শক্তি ব্যয় করবে, ফলে এর মাইলেজ খানিক কমতে পারে এই মোডের জন্য।
হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক অনেক ডিসপ্লে ভ্যারিয়ান্টের সঙ্গে বাজারে আসবে। টিজারে দেখা যাচ্ছে দুটি ভিন্ন ডিজিটাল ডিসপ্লে যা এর বিভিন্ন ট্রিমের ক্ষেত্রে ব্যবহৃত হবে।
হোন্ডা অ্যাক্টিভার বৈদ্যুতিন ভার্সনে রয়েছে রাইডার ইন্টিগ্রেটেড নেভিগেশনের সুবিধে যা সহজেই যে কোনো রুট খুঁজে পেতে সাহায্য করবে। এছাড়া রাইডার তার পছন্দ অনুযায়ী গানও চালাতে ও নিয়ন্ত্রণ করতে পারেন এর মাধ্যমে। এই স্কুটারে থাকবে ডুয়াল রাইডিং মোড যার মধ্যে স্পোর্টস ও স্ট্যান্ডার্ড মোড থাকবে।
এছাড়াও গ্রাহকরা এই স্কুটারে ব্যাটারির শক্তি ও কত খরচ হলো তার রিয়েল টাইম আপডেট পাবেন। হোন্ডার দুটি জনপ্রিয় এবং বেস্টসেলার স্কুটার অ্যাক্টিভা এবং ডিওর মডেলে ঠিক যেমন ইন্টারনাল কমবাশন ইঞ্জিন রয়েছে, সেভাবেই নতুন এই বৈদ্যুতিক স্কুটারেও একই ফিচার্স থাকবে বলে জানা গিয়েছে।
শোনা যাচ্ছে, এই বৈদ্যুতিক স্কুটার আগামী ২০২৫ সালে বাজারে আসবে। এরই মধ্যে এই স্কুটারের প্রোডাকশন লাইন আপ শুরু হয়ে গিয়েছে। ডিসেম্বর থেকে শুরু হবে উৎপাদন এবং মার্চ ২০২৫-এ ভারতের বাজারে লঞ্চ হবে এই স্কুটার। এই স্কুটারের দাম শুরু হতে পারে ভারতীয় বাজারে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার রুপি পর্যন্ত।
সূত্র: হিন্দুস্থান টাইমস

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৫৫ জন সংসদ সদস্যের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ভোট পান ৮৮টি।
২১ ঘণ্টা আগে
প্রথিতযশা এই জনস্বাস্থ্যবিদ নিরাপদ পানি ও জনস্বাস্থ্য আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন। বস্তিবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করে গেছেন তিনি। চিকিৎসা ও ওয়াশ খাতসহ (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) নানা বিষয়ে সংবাদপত্রে কলাম লিখতেন তিনি।
১ দিন আগে
ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
২ দিন আগে