অরুণ কুমার

চিকিৎসাবিজ্ঞানে যত বড় বড় আবিষ্কার, এর পেছনে রয়েছে গিনিপিগদের অবদান। ওষুধ আবিষ্কারের পর, সেটা ঠিকঠাক মতো তৈরি হলো কিনা, তা পরীক্ষার জন্য গিনিপিগের ওপর সেই ওষুধ প্রয়োগের রীতি চালু আছে। গিনিপিগ ছাড়াও ইঁদুর কিংবা বানরের ওপরও পরীক্ষা করা হয়। কিন্তু কখনো ইঁদুর-গিনিপিগে চলে না। সত্যিকার অর্থে প্রমাণ করতে গেলে মানুষের ওপরই প্রয়োগ করতে হয় ওষুধ। এতে কিন্তু সেই ব্যক্তির জীবন-সংশয়ও দেখা দিতে পারে। তাই পরীক্ষার জন্য গিনিপিগ মানব পাওয়াও সম্ভব নয় সব সময়। তখন খোদ বিজ্ঞানীই হয়তো গিনিপিগের ভূমিকায় অবতীর্ণ হন। এধরনের বহু ঘটনা রয়েছে চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে। আজ রইল তেমনই এক গল্প।চিকিৎসাবিজ্ঞানে যত বড় বড় আবিষ্কার, এর পেছনে রয়েছে গিনিপিগদের অবদান। ওষুধ আবিষ্কারের পর, সেটা ঠিকঠাক মতো তৈরি হলো কিনা, তা পরীক্ষার জন্য গিনিপিগের ওপর সেই ওষুধ প্রয়োগের রীতি চালু আছে। গিনিপিগ ছাড়াও ইঁদুর কিংবা বানরের ওপরও পরীক্ষা করা হয়। কিন্তু কখনো ইঁদুর-গিনিপিগে চলে না। সত্যিকার অর্থে প্রমাণ করতে গেলে মানুষের ওপরই প্রয়োগ করতে হয় ওষুধ। এতে কিন্তু সেই ব্যক্তির জীবন-সংশয়ও দেখা দিতে পারে। তাই পরীক্ষার জন্য গিনিপিগ মানব পাওয়াও সম্ভব নয় সব সময়। তখন খোদ বিজ্ঞানীই হয়তো গিনিপিগের ভূমিকায় অবতীর্ণ হন। এধরনের বহু ঘটনা রয়েছে চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে। আজ রইল তেমনই এক গল্প।
অস্ট্রেলিয়ার রয়্যাল পার্থ হাসপাতালের তরুণ প্যাথলজিস্ট রবিন ওয়ারেন ভয়ানক উত্তেজিত। কারণ বেশ কয়েকজন রোগীর শরীরে পাওয়া গেছে এক ধরনের জীবাণু। অথচ এদের দেহে জীবাণু পাওয়ার কথাই নয়। কারণ, এরা সবাই গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত। সে সময় ব্যারি মার্শাল নামে আরেক তরুণ চিকিৎসক সেই হাসাপাতালে গ্যাস্ট্রোলজি বিভাগের দায়িত্বে ছিলেন। উত্তেজিত রবিন শরণাপন্ন হন মার্শালের। মার্শাল বেশ অবাক হন। গ্যাস্ট্রিক আলসারের কারণ হিসেবে চিকিৎসাবিজ্ঞানে যা বলা আছে, তার সঙ্গে জীবাণুর সম্পর্ক থাকার কথা নয়।
গ্যাস্ট্রিক আমাদের দেশে খুব সাধারণ রোগ। বাইরের দেশেও কম নয়। একটা সময় পর্যন্ত গ্যাস্ট্রিক আলসারের পেছনে দায়ী করা হতো বিশেষ কিছু খাবার ও ঘুমের অভাবকে। এ ব্যাপারটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। রাতে যদি ভালো করে ঘুম না হয়, তাহলে পরদিন গ্যাস্ট্রিকে আক্রান্ত হওয়ার আশংকা আছে। তাই চিকিৎসা পদ্ধতিও ছিল গৎবাঁধা। ভাজাপোড়া খাওয়া বাদ দাও, সময় মতো ঘুমাও আর অতিরিক্ত ঝাল খেও না। কিন্তু সাধারণ রোগিদের এ জন্য এ কথা ঠিক ছিল। কিন্তু যাদের গ্যাস্ট্রিক জটিল আকার ধারণ করেছে, আলসারের ঘা-তে ছেয়ে গেছে পাকস্থলি। তাদের অপরেশন ছাড়া নিস্তার নেই। অপরাশেন করেও যে জটিল রোগিরা পুরোপুরি সুস্থ হতেন তেমন নয়।
কিন্তু এর সঙ্গে ব্যাকটেরিয়াদের সম্পর্ক আছে, এমন কথা কেউ দূর কল্পনাতেও আনেনি। কিন্তু দুই তরুণ সেই কাজটিই করলেন।
২.
বিখ্যাত চিকিৎসাবিষয়ক একটা জার্নালে একটা গবেষণাপত্র পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার মফস্বলের হাসপাতালের এক চিকিৎসক ও এক প্যাথোলজিস্ট। কিন্তু জার্নালের সম্পদকমণ্ডলি ছাপা তো দূরে থাক, এটাকে গুরুত্বই দিলেন না। এ অবস্থায় তরুণ দুই চিকিৎসক হতাশ হতে পারতেন। বাদ দিতে পারতেন তাদের গবেষণা।
কিন্তু তাঁরা নিজেদের কাজের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী। জার্নালে ছাপ না হোক, তাঁরা প্রমাণ করবেনই তাঁদের ধারণাই ঠিক।
রবিন গ্যাস্ট্রিক রোগীদের নমুনায় ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়ার পর মার্শাল আরও কয়েকজন গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত রোগীর পাকস্থলি পরীক্ষা করেন। দেখেন, সবগুলোতে মিলছে এক ধরনের ব্যাকটেরিয়া। তাঁরা এর নাম দিলেন হেলিকোব্যাক্টর পাইলোরি।
আরও বিস্তারিত গবেষণা দরকার। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে তারা জোর গবেষণা শুরু করেন। ১০০ জন গ্যাস্ট্রিক আলসারের রোগির ওপর চলল পরীক্ষা-নিরীক্ষা। প্রায় প্রত্যেকের দেহেই হেলিকোব্যাক্টর পাইলোরির অস্তিত্ব মেলে। তাঁরা নিশ্চিত হন, নিজেদের তত্ত্বের ব্যাপারে। গবেষণা পত্র লেখেন। সেটা পাঠান ‘ল্যানসেট’-এ। ‘ল্যানসেট’ সেটা খারিজ করে দেয়।
৩.
শুধু ‘ল্যানসেট’ নয়, সেকালের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা গবেষক রবিন আর মার্শালের তত্ত্ব মানতে পারেননি। তাঁদের ভাষ্য ছিল, গ্যাস্ট্রিক হলে, পাকস্থলিতে প্রচুর অ্যাসিড জমা হয়। এই অ্যাসিডের ভেতর কোনো জীবাণুরই বেঁচে থাকা সম্ভব নয়। কেউ কেউ বলেন, আমাদের অন্ত্রে অনেক উপকারী জীবাণু আছে, যেগুলো হজমে সাহায্য করে, রবিন-মার্শাল সম্ভবত সেগুলোরই একটা পাচ্ছেন পরীক্ষায়।
অর্থাৎ কিছুতেই রবিন-মার্শালের পরীক্ষার ফলকে তারা মানতে নারাজ। এর আরেকটা কারণ বোধহয়, তাঁরা পশ্চিমাবিশ্বের বড় কোনো গবেষণাগারে গবেষক নন। দূর অস্ট্রেলিয়ার প্রত্যন্ত এক হাসাপাতালের দুই গবেষক বিশেষ পাত্তা না পেলেও আসলে বলার কিছু থাকে না।
কিন্তু মার্শাল জেদী, তিনি প্রমাণ পেয়েছেন। তাঁর গবেষণা পদ্ধতিতেও কোনো ভুল-চুক নেই। শুধু চিকিৎসা বিজ্ঞানীরা মানছেন না বলেই তো আর আবিষ্কার মিথ্যে হয়ে যায় না। তাই তিনি অন্য পথ ধরার কথা ভাবলেন। ভাবলেন, যদি সুস্থ কোনো মানুষের শরীরে এই ব্যাকটেরিয়া প্রয়োগ করা হয়, তিনি যদি গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত হন তাহলে, আর কেউ তাঁদের অবহেলা করতে পারবে না। কিন্তু কে হবে গিনিপিগ। আর কারও করার চিন্তা করেননি মার্শাল। তিনি আলাসারের রোগির শরীর থেকে ব্যাকটেরিয়া সংগ্রহ করেন। তারপর জীবাণু কালচার পদ্ধতিতে সেগুলোর সংখ্যা বাড়ান। এরপর গ্ল্যাস ভর্তি পানিতে মিশিয়ে ঢক ঢক করে গিলে ফেলেন।
দ্রুতই গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত হন মার্শাল। তারপর প্রচলিত আন্টোবায়োটিকের ফুল কোর্স খেয়ে কয়েকদিনের মধ্যেই আবার সুস্থ হলেন। তখন নড়েচড়ে বসল বিজ্ঞানী সমাজ। এতদিন যারা অবহেলা করেছিলেন মার্শাল আর রবিনকে তাঁরা স্বীকৃতি দিতে শুরু করলেন।
মার্শালের এই গিনিপিগ হওয়টা চিকিৎসাবিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ মার্শাল দেখিয়ে দিয়েছেন, যেহেতু জীবাণুর কারণে আলসারে আক্রান্ত হচ্ছে রোগিরা, জটিল রোগীদেরও আর অপারেশনের দরকার নেই। এককোর্স অ্যান্টিবায়োটিক খাইয়ে দিলেই সেরে যাবে পাকস্থলির ক্ষত।
এ ঘটনাটা গত শতাব্দীর আশির দশকে। এই আবিষ্কারের জন্য রবিন ওয়ারেনের সঙ্গে মার্শালকেও চিকিৎসাবিজ্ঞানে হয় ২০০৫ সালে।
সূত্র: ব্রিটানিকা

হাজার ৪০৮ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলের একটি কক্ষে অনাবাসিক দুই শিক্ষার্থীকে ‘অবৈধভাবে’ রাখাকে কেন্দ্র করে হল প্রাধ্যক্ষ অধ্যাপক আতাউল্যাহকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেনের বিরুদ্ধে।
১৩ ঘণ্টা আগে
দেশে গত বছর দীর্ঘ সময় ধরে হামের রুটিন টিকার সংকট ছিল বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। ২০২৪ সাল থেকেই তারা অন্তর্বর্তী সরকারকে টিকা সংকট নিয়ে অন্তত ১০ বার বৈঠকে এবং পাঁচ থেকে ছয়টি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে সম্ভাব্য সংকটের বিষয়ে অবহিত করলেও পর্যাপ্ত টিকা সরবরাহ নিশ্চিত না কর
১৪ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠানোর সরকারি সিদ্ধান্তকে ‘জাতির সঙ্গে প্রতারণার শামিল’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।
১৫ ঘণ্টা আগে