প্রযুক্তি

মোবাইলের গতি কমে গেছে? নিজেই করুন সমাধান!

ডেস্ক, রাজনীতি ডটকম
ক্যাশ মেমোরি হলো মোবাইলের এমন এক ধরনের অস্থায়ী মেমোরি যেখানে অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করার সময় কিছু ডাটা জমা হয়, যাতে ভবিষ্যতে সেগুলো দ্রুত লোড হয়।

আজকের দিনে মোবাইল ফোন আমাদের নিত্যসঙ্গী। সামাজিক যোগাযোগ, অনলাইন ক্লাস, ভিডিও দেখা, ছবি তোলা—সবকিছুই এখন হাতের মুঠোয়। কিন্তু মাঝেমাঝেই দেখা যায়, মোবাইল ধীর হয়ে যাচ্ছে, অ্যাপ খুলতে সময় নিচ্ছে, বা হঠাৎ করে হ্যাং হয়ে যাচ্ছে। এই সমস্যার পেছনে একটি বড় কারণ হচ্ছে — ক্যাশ মেমোরি।

ক্যাশ মেমোরি কী?

ক্যাশ মেমোরি হলো মোবাইলের এমন এক ধরনের অস্থায়ী মেমোরি যেখানে অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করার সময় কিছু ডাটা জমা হয়, যাতে ভবিষ্যতে সেগুলো দ্রুত লোড হয়। যেমন, আপনি যদি প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন, তাহলে ফেসবুক কিছু ছবি বা ডাটা ক্যাশে জমা রাখে যাতে প্রতিবার নতুন করে ডাউনলোড না করতে হয়।

এতে সুবিধা যেমন আছে, তেমনি সমস্যা হলো— সময়ের সাথে এই ক্যাশ জমতে জমতে মোবাইলের গতি কমিয়ে দেয় এবং স্টোরেজ ভরে ফেলে।

কেন ক্যাশ মুছবেন?

  • মোবাইল দ্রুত কাজ করবে
  • ফোনের স্টোরেজ খালি হবে
  • অ্যাপ কাজ না করলে সমস্যা কমবে
  • ব্যাটারির খরচ কমবে

অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে ক্যাশ মুছবেন

  • Settings এ যান
  • Apps বা App Manager সিলেক্ট করুন
  • যেকোনো অ্যাপ (যেমন Chrome, Facebook) বেছে নিন
  • “Clear Cache” অপশনে চাপ দিন
  • চাইলে Storage অপশন থেকে সব অ্যাপের ক্যাশ একসঙ্গে মুছে ফেলুন

অনেক ফোনে বিল্ট-ইন “Device Care” বা “Phone Cleaner” ফিচার থাকে, সেগুলো ব্যবহার করলেও ক্যাশ মুছে যায়।

  • আইফোনে যেভাবে ক্যাশ মুছবেন
  • Settings এ যান
  • Safari বা অন্য অ্যাপ নির্বাচন করুন
  • “Clear History and Website Data” অপশন সিলেক্ট করুন
  • যদি অ্যাপ বেশি সমস্যা করে, তাহলে সেটি Uninstall করে আবার Reinstall করুন

কিছু অতিরিক্ত টিপস

  • মোবাইলের ব্রাউজারে গিয়ে হিস্টোরি ও ক্যাশ ক্লিয়ার করুন
  • ক্যাশ ক্লিয়ার করার পর অ্যাপ Update দিয়ে রাখুন
  • Google Play Store বা App Store থেকে বিশ্বস্ত Cleaner App ব্যবহার করতে পারেন
  • নিয়মিত ফোন Restart করুন, এতে RAM ফ্রেশ হয়

সতর্কতা

  • “Clear Cache” আর “Clear Data” এক নয়।
  • “Clear Data” দিলে আপনার অ্যাপের সমস্ত ডাটা মুছে যাবে, যেমন লগ-ইন তথ্য, সেটিংস ইত্যাদি। তাই ভুলেও এটি চাপাবেন না।

মোবাইল ব্যবহার যেন হয় ঝামেলামুক্ত, সেজন্য নিয়মিত কিছু ছোট ছোট কাজ করতে হয়। তার মধ্যে ক্যাশ ক্লিয়ার করা অন্যতম। সময় লাগবে মাত্র ২-৩ মিনিট, কিন্তু এতে আপনার ফোন আবার আগের মতো তরতর করে চলবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংবিধান সংস্কার নিয়ে সংসদে হট্টগোল

একই সময়ে এই বক্তব্যের বিরোধিতা করেছে বিরোধী দলের নেতারা। বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের সমর্থনে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের কেউই ভুলে যাওয়ার কথা না যে দুইটা নির্বাচনের মাধ্যমে আমরা আজকের এই জায়গায় এসেছি। একটি গণভোট ও আরেকটি জাতীয় সংসদ নির্বাচন। এই গণভোটের ভিত্তি হচ্ছে জুলাই স

৩ ঘণ্টা আগে

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১১ নির্দেশনা সরকারের

এতে বলা হয়, ইতোপূর্বে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিসকক্ষে আবশ্যিকভাবে অবস্থান এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ দায়িত্বশীল আচরণ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আর এস ফাহিমকে মিরপুর চিড়িয়াখানার সামনে আটকে রেখেছে একদল শিক্ষার্থী। চব্বিশের জুলাইয়ে ছাত্র আন্দোলনের বিপক্ষ অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটকে রাখার খবর জানা যায়।

৩ ঘণ্টা আগে

ভূমধ্যসাগরে নৌকাডুবি : চক্র খুঁজে বের করার নির্দেশ

প্রতিমন্ত্রী বলেন, ‘এখন আমাদের দূতাবাস তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে জানার চেষ্টা করেছে। আরো ডিটেইলস, কী অবস্থায় আছে—তা জানার চেষ্টা করছে। এখন তারা একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছে, গ্রিসের ওখানে সংশ্লিষ্ট যারা আছে, তাদের ওই সরকারের কিছু নিয়ম মেনে তাদের কিভাবে ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা যায়,

৩ ঘণ্টা আগে