জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

কারিগরি জটিলতা ও সংকট কাটিয়ে অবশেষে জাতীয় গ্যাস গ্রিডে পুনরায় গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট এলএনজি টার্মিনাল।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে টার্মিনালটি প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ শুরু করে। রাত ৮ টায় সামিট ইমেইলে বিষয়টি জানিয়েছে।

সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে এই অতিরিক্ত সরবরাহ শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের প্রাপ্যতা বাড়াতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এতে জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কিছুটা কমবে।

সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনালের কারিগরি সক্ষমতা এবং জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতা বিবেচনায় রেখে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে সর্বোচ্চ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তারা কাজ করছে।

কোম্পানিটি বলেছে, বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্যাস সংকট কমাতে পেট্রোবাংলা ও সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাবে সামিট।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধন করবে: আইনমন্ত্রী

সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১৬ ঘণ্টা আগে

সম্পর্ক নতুনভাবে শুরু করতে দ্বিপক্ষীয় সফর প্রয়োজন: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে গত ১৫ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বহুপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়, বরং দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৭ ঘণ্টা আগে

সাক্ষীকে হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৮ ঘণ্টা আগে

দুবাই-সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা পাচার— আসিফের বিরুদ্ধে অভিযোগ দুদকে

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযো

১৮ ঘণ্টা আগে
Advertisement