দেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন নিশ্চিত হামে এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গতকাল থেকে আজ সকাল পর্যন্ত পাঁচজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে প্রাদুর্ভাব শুরুর পর থেকে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৪০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭২ জনের। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৩১ জনে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২১৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২৯ হাজার ৫৪৯ জন।

প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছেন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১৯৮ জন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবি ছাত্রীদের বহিরাগতদের কটূক্তি, প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়ন নেতাকর্মীর ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন ছাত্রীকে কটূক্তির অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলারও অভিযোগ করেছে সংগঠনটি। এতে ছাত্র ইউনিয়নের তিন নেতা আহত হয়েছেন। তাদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ও ঢা

৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিকাণ্ড: বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ

সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান যেন ভারত সফরে যান এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার।

৬ ঘণ্টা আগে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: লিজহোল্ডার আবু জাফর গ্রেপ্তার

আবু জাফর জোড়াসাঁকোর বাসিন্দা। বুধবার রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে আটক করে লালবাজারের গোয়েন্দা শাখা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। পাশাপাশি, আরও দু’জনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও জানা গেছে, তাদের মধ্যে একজন ‘যাপন’ নামের একটি হ

৬ ঘণ্টা আগে

ডেপুটি স্পিকারই শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতিকে

মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। আইন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের উভয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৩ আগস্ট আইন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে সংবিধানের সংশ্লিষ্ট বিধান ব্

৭ ঘণ্টা আগে