প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী এ আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আবেদনটির বিষয়ে আদেশের জন্য রেখেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন।
আবেদনে ড. ইউনূস ছাড়াও সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা রিজওয়ানা হাসান, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং সাবেক উপদেষ্টা ও বর্তমান সংসদ সদস্য নাহিদ ইসলামসহ আরও কয়েকজনের নাম রয়েছে।
এনসিপির নেতা সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটোয়ারী, আরিফুল ইসলাম আদিব, সালেহ উদ্দিন সিফাতসহ দলের আরও কয়েকজন নেতাকেও আসামি করার আবেদন করা হয়েছে। পাশাপাশি পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারোয়ারসহ আরও কয়েকজনের নাম রয়েছে। ৩০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করার আবেদনও করা হয়েছে।
মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি আসামিদের প্রত্যক্ষ মদদ, উসকানি ও সহযোগিতায় কয়েক হাজার ব্যক্তি লাঠিসোঁটা, হাতুড়ি ও দাহ্য পদার্থ নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা চালান। রাতের দিকে তারা বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে ঐতিহাসিক নিদর্শন, মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিল, প্রামাণ্যচিত্র, বইপুস্তকসহ বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি ও লুটপাটের অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, পরে বুলডোজার, এক্সক্যাভেটর ও হ্যামারসহ ভারী যন্ত্রপাতি এনে বাড়িটি ভাঙা শুরু করা হয়। পরদিন বিকেল ৫টার মধ্যে ভবনটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও দাবি করা হয়, মামলার কয়েকজন আসামি ইউটিউব ও ফেসবুকে লাইভে এসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল লুটের ঘটনায় উসকানি ও মদদ দিয়েছেন। কেউ কেউ অর্থসহায়তাও করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়িটি ভাঙার বিষয়ে আগাম ঘোষণা থাকলেও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এটি রক্ষায় কোনো কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি বলেও মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। আইন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের উভয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৩ আগস্ট আইন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে সংবিধানের সংশ্লিষ্ট বিধান ব্
২ ঘণ্টা আগে
হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।
৩ ঘণ্টা আগে
বুধবার দুপুরে মায়ের সাথে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দিপাবলি। পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনে ৪দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ঘন্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।
৫ ঘণ্টা আগে