খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন কাতারের আমির

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক বিশেষ শোকবার্তায় কাতারের আমির বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর বিদায়ে গভীর দুঃখ প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
খালেদা জিয়ার দীর্ঘ অসুস্থতাকালীন সময়ে কাতার-বাংলাদেশ বন্ধুত্বের এক অনন্য নজির স্থাপন করেছিলেন আমির; গত বছর তাঁরই বিশেষ উদ্যোগে এবং ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে ঢাকা থেকে লন্ডনে নেওয়া হয়েছিল।












-2ed278-256x144.webp)


