প্রতিবেদক, রাজনীতি ডটকম

মামলায় যারা প্রকৃতভাবে জড়িত শুধু তাদের আইনের আওতায় আনার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা আছে। কাউকে অযথা হয়রানি করা হবে না।
মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তালেবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার পর তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসা হয়। এ ক্ষেত্রে মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পরই গ্রেফতার করেন। সুস্পষ্ট নির্দেশনা আছে, মামলায় যারা প্রকৃত অর্থে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা। এখানে কাউকে অযথা হয়রানি বা ইচ্ছাকৃতভাবে গ্রেফতার করা হচ্ছে না।
যেসব মামলার বাদী খুঁজে না পাওয়া যাচ্ছে না তাদের বিষয়ে ডিসি বলেন, মিথ্যা অভিযোগ করলে বাদীর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আইন আছে। মনগড়া অভিযোগ করলেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। বাদীদের বস্তুনিষ্ঠ অভিযোগ নিয়ে আসতে হবে।

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
জুলাই আন্দোলন দমনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুধু ‘নির্লিপ্ত দর্শক’ ছিলেন না, বরং ‘বেআইনি দমন-পীড়নে’ সক্রিয় অংশগ্রহণ ও উসকানি দিয়েছিলেন বলে রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
৫ ঘণ্টা আগে
তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
৬ ঘণ্টা আগে
ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।
৭ ঘণ্টা আগে