নিখোঁজ ছাত্রদল নেতার অবস্থান জানাতে আইজপিকে নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাইকোর্ট

‘নিখোঁজ’ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অবিলম্বে পুলিশের মহাপরিদর্শককে এ তথ্য জানাতে বলা হয়েছে।

আদালতের সামনে রাসেলকে হাজির করার নির্দেশনা তার বাবার করা রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল।

আতিকুরের বাবা আবুল হোসাইন সরদার রাসেলের ১০ জুলাই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন বলে জানিয়েছেন আইনজীবী কায়সার কামাল। আইনজীবী মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, ঢাকা কলেজের ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের অবস্থান জানাতে আদালত আইজিপিকে নির্দেশ দিয়েছেন। ঠিক কতদিনের মধ্যে জানাতে বলা হয়েছে, তা আদালত উল্লেখ করেননি। তবে অবিলম্বেই তা জানাতে বলেছেন আদালত।

ঢাকা কলেজের শিক্ষার্থী আতিকুর রহমান রাসেলকে বেআইনিভাবে বা আইনগত কর্তৃত্ববহির্ভূতভাবে আটকে রাখা হয়নি, তা নিশ্চিত করতে কেন তাকে আদালতের সামনে হাজির করতে নির্দেশ দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি), লালবাগ জোনের কমিশনার, লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঢাকার জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পুরান ঢাকার আজিমপুর অগ্রণী স্কুলের সামনে থেকে ১ জুলাই আতিকুর রহমান নিখোঁজ হন। আতিকুর রহমান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি। নিখোঁজের পরদিন লালবাগ থানায় সাধারণ ডায়রি করেন রাসেলের বাবা মো. আবুল হোসেন সরদার। এরপর ছেলের সন্ধান চেয়ে ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদনও করেন তিনি। পরে গত ১০ জুলাই হাইকোর্টে রিট করেন আবুল হোসেন সরদার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাড়তে পারে তিস্তাসহ কয়েকটি নদীর পানি, ১২ জেলায় বন্যার শঙ্কা

দক্ষিণ-পূর্বাঞ্চলেও বন্যার ঝুঁকি বাড়ছে। গোমতী, মুহুরি, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী ও খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নদীসংলগ্ন এলাকাও সাময়িকভাবে পানির নিচে চলে য

২ ঘণ্টা আগে

গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

একই সঙ্গে দেশে উৎপাদিত ওষুধের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়। বেশিরভাগ ওষুধই আন্তর্জাতিক মানের, যা এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

২ ঘণ্টা আগে

সাভারে বিস্ফোরণ: নাহিদের কাছে আরও ‘দায়িত্বশীল মন্তব্য’ চান উপদেষ্টা জাহেদ

নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখা যেতে পারে এবং একজন রাজনৈতিক নেতা হিসেবে এমন মন্তব্য করার অধিকার তার রয়েছে। তবে গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করেন তিনি।

৩ ঘণ্টা আগে

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা যাবে বিনামূল্যে

দেশের সব সরকারি হাসপাতালগুলোতে এখন থেকে ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা হবে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা চালু থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

৩ ঘণ্টা আগে