ভক্তদের চোখে জল, কৈলাসে ফিরলেন দেবী দুর্গা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দিয়েছেন ভক্তরা। রাজধানীর ওয়াইজ ঘাট থেকে। ছবি: ফোকাস বাংলা

কোটি ভক্তের চোখের জলে বিদায় নিলেন দেবী দুর্গা। বছরান্তে বাবার বাড়ি ভ্রমণ শেষে চার সন্তানকে ফিরলেন স্বামীর বাড়ি কৈলাসে। সেই সঙ্গে শেষ হলো দুর্গাপূজা, শেষ হলো বাঙালি সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী তিথিতে ঢাকঢোল আর কাঁসর বাজিয়ে নেচেগেয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা বিদায় জানিয়েছেন দেবী দুর্গাকে। এ দিন দুপুরের পর থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশের নদী ও পুকুরে চলে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন। শুরু হয় সামনের বছরে দেবীর আগমনের জন্য অধীর অপেক্ষা।

বৃহস্পতিবার সকাল থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দেবীর চরণে অঞ্জলি দিয়ে বিজয়ার প্রার্থনা জানান তারা। এরপর শোভাযাত্রা নিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হয় বিসর্জন স্থলে। ঢাক-ঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখর ছিল গোটা পরিবেশ।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ জানিয়েছে, এ বছর রাজধানীর ২৫৪টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর ১০টি ঘাটে সম্পন্ন হয়।

ঘাটগুলো হলো— বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট, নবাববাড়ি ঘাট, লালকুঠি ঘাট, তুরাগের ধউর ঘাট, মিল ব্যারাক ঘাট, পোস্তগোলা শ্মশান ঘাট, আমিনবাজার ব্রিজ ঘাট, বসিলা ব্রিজ ঘাট ও বালু নদের কয়েতপাড়া ঘাট। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হয় বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট ও নবাববাড়ি ঘাটে।

বিসর্জন নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবির প্রায় সাত হাজার সদস্য। বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে ঘাটগুলোকে আনা হয় সিসি ক্যামেরার আওতায়।

এ ছাড়া নৌ দুর্ঘটনা রোধে টহল দেয় নৌ-পুলিশ ও কোস্টগার্ড। স্ট্যান্ডবাই রাখা হয় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট, বোম ডিসপোজাল ও কে-নাইন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে অনেকে মনে করত, সনাতন ধর্মাবলম্বীরা একটি নির্দিষ্ট দলের ‘ভোট ব্যাংক’। এটি দিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল। কিন্তু দেশের সচেতন জনগণ সেই ভুল ধারণা ও কৃত্রিম মিথ ভেঙে চুরমার করে দিয়েছে।

১০ ঘণ্টা আগে

জন্মাষ্টমীতে শুভেচ্ছা রাষ্ট্রপতির, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান

‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সকলের অংশগ্রহণে আনন্দময় ও উৎসবমুখর হয়ে উঠুক। আমি আশা করি, এ উৎসব সমাজে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে। একটি শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখবেন-শুভ জন্মাষ্

১৪ ঘণ্টা আগে

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

পুলিশ সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

১৪ ঘণ্টা আগে

সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘জেলাগুলোতে জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ সময় অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ক্লিনিক সিলগালা করা হচ্ছে।’

১৪ ঘণ্টা আগে
Advertisement