হজের বিমান ভাড়া কমছে ২৫ হাজার টাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৫: ০৬
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি: পিআইডি

চলতি বছরের তুলনায় আগামী বছরের জন্য হজের বিমান ভাড়া প্রায় ২৫ হাজার টাকা কমিয়েছে সরকার। বিমান ভাড়া কমে যাওয়ায় সরকারি ও বেসরকারি হজ প্যাকেজের খরচও কমছে আগামী বছরে। সরকারি হজের প্যাকেজের সর্বনিম্ন খরচ কমিয়ে করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা, আর বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ হজের বিমান ভাড়া কমানো ও হজ প্যাকেজের এ ঘোষণা দেন। তিনি জানান, ২০২৭ সালের হজের প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন চলতি বছরের ২৪এ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালে হজের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। ২০২৬ সালে তা ১৩ হাজার টাকা কমিয়ে করা হয়েছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। এবার ২০২৭ সালের জন্য বিমান ভাড়া আরও কমিয়ে নির্ধারণ করা হলো ১ লাখ ৩০ হাজার টাকা।

হজ প্যাকেজের তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, সরকারি হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। আর হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

প্রথম হজ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে প্রায় ১ থেকে ১ দশমিক ৪ কিলোমিটারের মধ্যে এবং মদিনার মারকাজি এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২-এ তাঁবু ও সার্ভিস প্যাকেজ-৩-এর সুবিধা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। হজ পালনের উদ্দেশে সৌদি আরবে অবস্থানকাল হবে সাধারণত ৩৫ থেকে ৪০ দিন।

সরকারি ব্যবস্থাপনায় সাশ্রয়ী হজ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজি এলাকার বাইরে মসজিদে নববি থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবু, সার্ভিস প্যাকেজ-৩ এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে।

এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে সর্বোচ্চ ৩ কিলোমিটার এবং মদিনায় মসজিদে নববি থেকে সর্বোচ্চ ১ কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখতে হবে।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, ২০২৭ সালের হজে সৌদি আরব হজ ব্যবস্থাপনায় বেশ কিছু পরিবর্তন এনেছে। মক্কা ও মদিনার আবাসন, যাতায়াত, ক্যাটারিং, তাঁবু ও অন্যান্য সেবা সমন্বিতভাবে তিনটি সার্ভিস প্যাকেজের আওতায় পরিচালিত হবে। ডি-সার্ভিস প্যাকেজ বাতিল করা হয়েছে এবং হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে, যা হাজিদের সেবার মান আরও উন্নত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আরও জানান, ২০২৭ সালের হজের প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন চলতি বছরের ২৪এ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ই-হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন এবং পূর্ণ অর্থ পরিশোধের মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। হজযাত্রার জন্য পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বৈধ থাকতে হবে।

প্রবাসী বাংলাদেশিরা যে দেশে অবস্থান করছেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ ও ভিসার আবেদন করতে পারবেন। তাদের অবস্থানরত দেশ থেকে সরাসরি সৌদি আরবে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান ধর্মমন্ত্রী।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১২ ঘণ্টা আগে

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

১৩ ঘণ্টা আগে

আত্মপ্রকাশ করল জুলাই জার্নালিস্ট ইউনিটি

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

১৪ ঘণ্টা আগে
Advertisement