আকাশে রজবের চাঁদ, শবে মেরাজ ১৬ জানুয়ারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
চাঁদের প্রতীকী ছবি

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সালের রজব মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। রোববার (২১ ডিসেম্বর) এ চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে মেরাজ উদ্‌যাপন করা হবে।

রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে চাঁদ দেখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এর আগে ১৪৪৭ হিজরি সালের রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ৎ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, ওয়াকফ প্রশাসক মো. শাহীন হোসেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেকসহ সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরেই: শিক্ষামন্ত্রী

চলতি বছরের ডিসেম্বরেই ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

৪ ঘণ্টা আগে

কলেজছাত্রের বানানো ‘রেসিং কার’ চালালেন প্রধানমন্ত্রী

কলেজছাত্র রিজওয়ান রশীদের বানানো গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৫ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৮৭ শিশু।

৫ ঘণ্টা আগে

দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

৭ ঘণ্টা আগে