সৌদি গ্রন্থাগারে হাজার বছরের পুরনো কোরআনের পাণ্ডুলিপি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১১: ০৮
সহস্র বছরের প্রাচীন ‘গরিব আল-কোরআন’ পাণ্ডুলিপিটি সবার জন্য উন্মুক্ত করেছে সৌদি আরবের কিং আব্দুলআজিজ লাইব্রেরি। ছবি: সৌদি গেজেট

কোরআন শরিফের অন্তত এক হাজার বছরের পুরনো একটি পাণ্ডুলিপি উন্মোচন করেছে সৌদি আরবের কিং আব্দুলআজিজ পাবলিক লাইব্রেরি। বিখ্যাত আলেম আবু উবাইদা মা’মার ইবনে আল-মুতান্নার লেখা বইটির নাম ‘গরিব আল-কোরআন’ বা কোরআনের দুর্লভ শব্দভাণ্ডার। বইটিকে ইসলামি জ্ঞানচর্চার ইতিহাসে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, চতুর্থ হিজরি শতকের (নবম-দশক শতাব্দী) এই পাণ্ডুলিপিতে রয়েছে ২৩টি ফোলিও, যার প্রতিটি চওড়ায় ১৭ সেন্টিমিটার, দৈর্ঘ্যে ২২ সেন্টিমিটার। সুস্পষ্ট আন্দালুসীয় লিপিতে লেখা হলেও এতে সূরাগুলোর নাম কুফি লিপিতে উৎকীর্ণ, যা এর নান্দনিক ও ঐতিহাসিক গুরুত্ব আরও বাড়িয়েছে। কোরআনবিষয়ক এই কাজটি এতদিন ধরে অপ্রকাশিতই ছিল।

আব্দুলআজিজ গ্রন্থাগারের ‘গরিব আল-কোরআনে’র মতো কোরআনের তাফসিরসংক্রান্ত বহু মূল্যবান পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে। এর মধ্যে রয়েছে পঞ্চম হিজরি শতকে আবু ইসহাক আল-জাজ্জাজের লেখা ই’রাব আল-কোর’আন ওয়া মা’য়ানি। ইবনে কুতাইবাহ আল-দিনাওয়ারির লেখা তা’য়িল মুশকিল আল-কোর’আন বইটিও রয়েছে এই গ্রন্থাগারে, যেটি সপ্তম হিজরি শতকে অনুলিপি করা হয়।

‘গরিব আল-কোরআন’ পাণ্ডুলিপির সামনের ও পেছনের প্রচ্ছদ। ছবি: সৌদি গেজেট
‘গরিব আল-কোরআন’ পাণ্ডুলিপির সামনের ও পেছনের প্রচ্ছদ। ছবি: সৌদি গেজেট

এ ছাড়া ষষ্ঠ হিজরি শতকে অনুলিপি করা তাফসির আল-তাবারির (জামি’ আল-বায়ান ফি তাফসির আল-কোর’আন) অংশবিশেষও এখানে সংরক্ষিত, যেটি ৭৭টি ফোলিও নিয়ে গঠিত। একইভাবে সপ্তম হিজরি শতকের নিদর্শন ফি মা’য়ানি আল-কুর’আন ওয়া তাফিসিরি বইটিও রয়েছে। ১১৩ পৃষ্ঠার এ বইটির রচয়িতা আবু বকর মুহাম্মাদ আল-নাকাশ।

সৌদি গেজেট বলছে, কিং আব্দুলআজিজ লাইব্রেরির ঐতিহ্যভিত্তিক আর্কাইভটি অত্যন্ত সমৃদ্ধ। এখানে রয়েছে আল-কোরআনের তাফসির নিয়ে ১৮৫টিরও বেশি বিরল পাণ্ডুলিপি। পাশাপাশি ব্যাকরণ, ভাষাতত্ত্ব ও আয়াত ব্যাখ্যাসহ কোরআন বিষয়ক আরও অসংখ্য গ্রন্থ এখানে স্থান পেয়েছে।

এসব পাণ্ডুলিপি প্রধানত চারটি ভাগে বিন্যস্ত— তাফসির, কিরাত ও তাজবিদ, কোরআনবিষয়ক বিজ্ঞান এবং মুসহাফ।

চতুর্থ হিজরি শতকের এই পাণ্ডুলিপির রচয়িতা বিখ্যাত আলেম আবু উবাইদা মা’মার ইবনে আল-মুতান্না। ছবি: সৌদি গেজেট
চতুর্থ হিজরি শতকের এই পাণ্ডুলিপির রচয়িতা বিখ্যাত আলেম আবু উবাইদা মা’মার ইবনে আল-মুতান্না। ছবি: সৌদি গেজেট

তাফসির বিভাগের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে— লুবাব আল-তা’য়িল ফি মা’য়ানি আল-তানজিল, উমর আল-নাসাফির লেখা আল-তায়সির ফি আল-তাফসির, ১২শ হিজরিতে লেখা হাল আল-ইশকালাট ফি ফাহাম বা’দ আল-আয়াত, আহমাদ ইবনে আজিবাহর লেখা আল-বাহার আল-মাদিদ ফি তাফসির আল-কোর’আন আল-মাজিদ এবং আল-বাঘায়ির লেখা মা’য়ালিম আল-তানজিল।

আরও সংগ্রহে রয়েছে তাফসির আল-জালালাইন, আল-দুর আল-মাসুন ফি ’উলুম আল-কিতাব আল-মাকনুন, আল-দুর আল-মানথুর ফি আল-তাফসির বিল-মা’থুর এবং আল-জাওয়াহির আল-হিসান ফি তাফসির আল-কোর’আনসহ আরও বহু বিশেষায়িত গ্রন্থ, যেগুলোতে কোরআনের ভাষাতাত্ত্বিক, ব্যাকরণগত ও ব্যাখ্যামূলক নানা দিক বিশ্লেষণ করা হয়েছে।

সৌদি আরবের ঐতিহ্যবাহী এই গ্রন্থাগারটি বলছে— পাণ্ডুলিপি, দলিল, আলোকচিত্র, মুদ্রা ও প্রত্নতাত্ত্বিক বস্তু মিলিয়ে তাদের যে বিরল সংগ্রহ, তা প্রদর্শনের মাধ্যমে তারা ঐতিহ্য নিয়ে গবেষণা ও অনুধাবনের নতুন পথ উন্মোচন করতে চায়। একই সঙ্গে এসব পাণ্ডুলিপি উপস্থাপনের মাধ্যমে সুসংগঠিত একাডেমিক গবেষণাকে আরও উৎসাহিত করাই তাদের মূল লক্ষ্য।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

১৯ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

২০ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১ দিন আগে
Advertisement