রাজশাহীতে বৃষ্টির আশায় ধুমধাম আয়োজনে ব্যাঙের বিয়ে

রাজশাহী ব্যুরো

চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি গ্রামে ধুমধান আয়োজনে ব্যাঙের বিয়ে দেয়া হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার তাতারপুরে গ্রামের প্রায় অর্ধশত বাড়িতে বৃষ্টির জন্য গান গাওয়া শেষে বিয়ের অনুষ্ঠান হয়। আর বিয়ে শেষে সন্ধ্যায় ছিল খাওয়াদাওয়ার আয়োজন। ওই গ্রামের ইউসুফ আলী ও হাবিবা খাতুন নামের দুই শিক্ষার্থী এই বিয়ের আয়োজন করেন। এমন ব্যতিক্রমী এই বিয়ের অনুষ্ঠানের আয়োজনে ওই গ্রামের বাসিন্দারাও যোগ দেন।

জানা যায়, ব্যাঙের বিয়ে উপলক্ষে নারী, পুরুষ ও শিশুদের একটি দল নেচে-গেয়ে আবির মেখে সারা গ্রামে ঘুরে বেড়ান। ব্যাঙ বর-বধূকে কলাগাছের খোলের মধ্যে ভরে বাউকে (বাঁশের বাতার তৈরি) নিয়ে ঘোরা হয়। বাড়ি বাড়ি ঘুরে বৃষ্টির জন্য “আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে” গানটি গান তারা। এরপর বিয়ে দিয়ে একটি প্রতীকী পুকুর খনন করে সেখানে ব্যাঙ দুটিকে ছেড়ে দেওয়া হয়। সন্ধ্যায় গ্রামবাসীদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়।

ব্যাঙের বিয়ে আয়োজনের ব্যাপারে ইউসুফ আলী বলেন, বৃষ্টি নেই, তাপমাত্রা বাড়ছে। গাছের আম ঝরে পড়ছে। অন্যান্য ফসলেরও ক্ষতি হচ্ছে। এই অবস্থায় আমরা গ্রামের লোকজনকে নিয়ে ব্যাঙের বিয়ে আয়োজন করি। গ্রামের ৬০ থেকে ৭০টি বাড়িতে বৃষ্টির জন্য ‘আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে’ গানটি গাওয়া হয়েছে। পরে ব্যাঙের বিয়ে দিয়ে একটি প্রতীকী পুকুর খনন করে সেখানে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সবশেষ সন্ধ্যায় গ্রামের ওসিমুদ্দিন মণ্ডলের আমবাগানে ভোজের আয়োজন করা হয়।

তাতারপুর গ্রামের ব্যবসায়ী ইসমাইল হোসেন, গৃহবধূ আয়েশা বেগম, রোজিনা খাতুন, মমতাজসহ গ্রামের একদল শিশুও আয়োজনে সম্পৃক্ত ছিলেন। তারা নেচে-গেয়ে আবির মেখে সারা গ্রামে ঘুরে বেড়ান। আর ইউসুফ আলী ও হাবিবা খাতুন ব্যাঙ বর-বধূকে কলাগাছের খোলের মধ্যে ভরে নিয়ে ঘোরেন।

বেশ কয়েকদিন ধরেই রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির দেখা নেই। নিদারুন কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষের।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, সবশেষ গত ১৪ এপ্রিল মাত্র দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। এর আগে গত ৩০ মার্চ রাতে জেলায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

সোমবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দুই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার ৩৩ হাজার, বেশিরভাগ মাদক মামলায়

গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ অভিযানে’ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে মাদক-সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি। আজ সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১২ ঘণ্টা আগে

রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ৪ দিনের রিমান্ডে

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।

১৩ ঘণ্টা আগে

ভেজাল ওষুধ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

বন্যা-ধসে মৃত্যু বেড়ে ৫৪, পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

দেশে অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৭ জেলায় এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে দেড় লাখের বেশি পরিবার। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

১৩ ঘণ্টা আগে