রাজশাহী ব্যুরো

রাজশাহীতে অব্যাহত তীব্র দাবদাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। বেলা বাড়তেই তেতে উঠছে সবুজ নগরীর পথ-ঘাট। কাঠফাঁটা রোদ ও গুমোট গরমে রাজশাহীর মানুষের হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হয়েছে। অসহনীয় এই পরিস্থিতি থেকে রক্ষায় বৃষ্টি প্রার্থনা করে আজ বৃহস্পতিবার রাজশাহীতে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল সাড়ে ৮টায় রাজশাহী নগরীর তেরোখাদিয়া এলাকার শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এ নামাজ আদায়কালে কান্নায় ভেঙে পড়েন শত শত মুসল্লি।
রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের শিক্ষক ও তেরোখাদিয়া পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম ফারুকী এই নামাজের ইমামতি করেন। পরে তিনি খুতবা দেন। খুতবায় তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন। নামাজের শুরুতে ইমাম মুসল্লিদের উদ্দেশে নিয়মকানুন বলেন। পরে মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।
এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করা হয়।
নামাজ আদায় শেষে মাওলানা আবুল কাশেম ফারুকী বলেন, ‘কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান আল্লাহর কাছে পাপের জন্য তওবা করে ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।'
এ সময় মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি বৃষ্টির জন্য অঝোরে কান্না করেন।
এদিকে, তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি প্রার্থনা করে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরেও বৃহস্পতিবার ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। সকাল ৯টায় বানেশ্বর সরকারি ডিগ্রী কলেজ মাঠে স্থানীয়রা এই নামাজের আয়োজন করেন। এই নামাজে ইমামতি করেন বানেশ্বর কেন্দ্রীয় জামে মজজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আলিম যুক্তিবাদী।
নামাজ শেষে দীর্ঘ মোনাজাতে মুসল্লিরা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বৃষ্টি জন্য প্রার্থনা করেন। এসময় স্থানীয় ব্যবসায়ীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।
৭ ঘণ্টা আগে
তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
দেশে অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৭ জেলায় এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে দেড় লাখের বেশি পরিবার। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।
৭ ঘণ্টা আগে
তিনি বলেন, ইসলামের নাম ব্যবহার করে যারা অনিয়ম করেছে, তাদের চিহ্নিত করা প্রয়োজন। এ জন্য প্রতিটি মডেল মসজিদের নির্মাণকাজ, প্রকল্প ব্যয় ও সংশ্লিষ্ট বিষয় আলাদাভাবে যাচাই করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে।
৭ ঘণ্টা আগে