রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাগমারা উপজেলায় এক তরুণী বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ এক মাস ধরে বাড়িতে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে রাজু হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার তাহেরপুর পৌরসভার হরিফলা মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে বাগমারা থানা পুলিশ।
গ্রেপ্তার রাজু তাহেরপুর পৌরসভার হরিফলা মহল্লার আবদুর রাজ্জাক শাহের ছেলে।
এদিকে, ভুক্তভোগী ওই তরুণীকে (২৫) অসুস্থ অবস্থায় ওই এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। তার বাড়ি বাড়ি ফরিদপুর জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার যুবক রাজুর সঙ্গে মুঠোফোনে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভুক্তভোগী ওই তরুণীর। বিয়ের আশ্বাস দিয়ে গত ২৪ মার্চ তাকে তাহেরপুরে নিয়ে আসেন রাজু। হরিফলা মহল্লার একটি ভাড়া বাসায় তারা দুজন ওঠেন। বাড়িটি নির্জন এলাকায় এবং সেখানে অন্য কেউ থাকতেন না। ফলে এক মাস ধরে তরুণীকে ওই বাসায় আটকে রেখে ভয় দেখিয়ে ও মারধর করে ধর্ষণ করেন রাজু। তরুণী একাধিকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেও সফল হতে পারেননি। পরে নির্যাতনের শিকার তরুণী অসুস্থ হয়ে পড়েন।
এদিকে, দীর্ঘ এক মাস পর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে স্থানীয় কাউন্সিলরকে জানান। তিনি থানায় খবর দিলে বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ওই বাসা থেকে ওই তরুণীকে উদ্ধার করে। পরে ওই এলাকা থেকে রাজুকে আটক করে পুলিশ। রাতেই তরুণী বাদী হয়ে অপহরণ, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মিন্টু পিয়াদা জানান, হরিফলা মহল্লায় একটি ভাড়া বাড়িতে তরুণীকে নিয়ে থাকতেন রাজু। মেয়েটাকে বাড়িতে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। রাজু এলাকায় বখাটে হিসেবে পরিচিত। ছিনতাই, মাদক, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, মেয়েটার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে অসুস্থ অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করি। পরে তার বর্ণনা অনুযায়ী ওই এলাকা থেকেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন আইনে রাতেই একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আসামি রাজুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, মেয়েটির শারীরক অবস্থা ভালো নয়। আমরা প্রথমে তাকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। পরে অবস্থা খারাপ মনে হলে তাকে রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।
৭ ঘণ্টা আগে
তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
দেশে অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৭ জেলায় এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে দেড় লাখের বেশি পরিবার। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।
৭ ঘণ্টা আগে
তিনি বলেন, ইসলামের নাম ব্যবহার করে যারা অনিয়ম করেছে, তাদের চিহ্নিত করা প্রয়োজন। এ জন্য প্রতিটি মডেল মসজিদের নির্মাণকাজ, প্রকল্প ব্যয় ও সংশ্লিষ্ট বিষয় আলাদাভাবে যাচাই করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে।
৭ ঘণ্টা আগে