প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ফিলিং স্টেশনকে ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদযাত্রায় যান চলাচলে সুবিধার্থে টানা ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্তের কথা বলা হয়।
অর্থাৎ ঈদুল আজহার পূর্বে সাত দিন এবং পরে পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে।
উল্লেখ্য, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি-আধাসরকারি সব অফিস বন্ধ থাকবে। এ ছাড়া ঈদ উপলক্ষে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানাগুলো।
রাজনীতি/একে

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার গত ১৫ বছরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
৩ ঘণ্টা আগে
পূর্বঘোষিত ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রায় সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময় শিক্ষার্থীদের একাংশ ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।
৫ ঘণ্টা আগে
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (১৮ মে) সন্ধ্যায় এ বৈঠক। চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার (১৯ মে) জিলহজ মাস শুরু হবে। ঈদুল আজহা উদ্যাপন করা হবে আগামী ২৮ মে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাসপাতালে গিয়ে খাদিজার শারীরিক অবস্থার খোঁজ নেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শিশুটির সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদিজার পরিবারের হাতে আর্থিক সহায়তা ও ফল তুলে দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে