প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার আশুলিয়া পারিবারিক বিরোধের জেরে স্ত্রী সীমা আক্তারকে নৃশংসভাবে হত্যার দায়ে স্বামী রেজাউল করিম মাতবরকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার সপ্তম অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মাসুদ এ রায় দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আসামি রেজাউল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর এই সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। তবে সাজা কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে বলেও রায়ে বলা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, আট বছরের এক মেয়েকে নিয়ে আশুলিয়ার জিরাবো এলাকায় থাকতেন রেজাউল এবং তার স্ত্রী সীমা আক্তার। সীমা গার্মেন্টসে চাকরি করতেন। তবে রেজাউল ছিলেন বেকার। কাজের কথা বললে সীমাকে মারধর করতেন তিনি। ২০১৬ সালের ২৪ এপ্রিল ভোর ৫টার দিকে এ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সীমাকে মাথায় আঘাত ও জবাই করে হত্যা করেন রেজাউল। পালানোর সময় বাড়ির মালিক তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় সীমার বাবা জাহিদুল ইসলাম ওই দিনই আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন রেজাউল। মামলাটি তদন্ত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক ওই বছরের ৩১ অগাস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৭ সালের ১১ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
রাজনীতি/একে

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে মাঠে দায়িত্ব পালন শেষে সেনাসদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের সেই কঠিন সময়ে সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
৫ ঘণ্টা আগে
হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশু মারা গেছে। এই সময়ে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু। আর হামের উপসর্গে মারা গেছে চার শিশু। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যার ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
৫ ঘণ্টা আগে
রাজধানী মোহাম্মদপুরের ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৫ জুন ধার্য করেছেন আদালত।
৬ ঘণ্টা আগে