ঢাবি প্রতিনিধি

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহ।
রায়ের পর লাভলু তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়েছিলেন। শেখ হাসিনার ছবিযুক্ত ফটোকার্ড পোস্ট করে লিখেছিলেন, ‘আই ডোন্ট কেয়ার’, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা রায়ের পর এ শব্দগুচ্ছ ব্যবহার করছিলেন ফেসবুক পোস্ট ও হ্যাশট্যাগে।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কয়েকজন শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানায় সোপর্দ করেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর মঙ্গলবার সকালে গণমাধ্যমকে জানান, প্রক্টোরিয়াল টিম ও ছাত্ররা লাভলুকে থানায় নিয়ে আসেন। তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট করেছেন বলে তারা জানিয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
এদিকে সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার ফেসবুক প্রোফাইলে এ ঘটনা নিয়ে একটি পোস্ট দেন। জুমা লিখেন, ‘লাভলুরে পুলিশের হাতে সোপর্দ কইরা এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদের ও হিসাব নেওয়া হবে।’

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
৪ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
৬ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৭ ঘণ্টা আগে