সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ২২: ৩৯
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়

দেশের আট বিভাগে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে ঢাকা বিভাগে ২১টি, চট্টগ্রাম বিভাগে ১৩০টি (১০৯+২১), সিলেট বিভাগে ১০৩ (৫৬+৪৭), খুলনা বিভাগে ৫৩টি, বরিশাল বিভাগে ৪৮টি, রংপুর বিভাগে ৪০টি, ময়মনসিংহ বিভাগে ১৩টি এবং রাজশাহী বিভাগে দু'টি মামলা রয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সাইবার আইনে মতপ্রকাশের অভিযোগে (স্পিচ অফেন্স) যে সব মামলা হয়েছিল সেগুলো প্রত্যাহার করা হচ্ছে।

গত ৩ অক্টোবর রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় আইন উপদেষ্টা বলেন, সাইবার আইনে দায়ের হওয়া ‘স্পিচ অফেন্স’ (মুক্তমত প্রকাশ) সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলে জানানো হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে গত বছরের আগস্ট পর্যন্ত দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে মোট ৫ হাজার ৮১৮টি মামলা চলমান ছিল। ‘স্পিচ অফেন্স’ সম্পর্কিত ১ হাজার ৩৪০টি মামলা চলমান। এরমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে ২৭৯টি, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ৭৮৬টি এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে ২৭৫টি মামলা চলমান। এসব মামলার মধ্যে ৪৬১টি মামলা তদন্তকারী সংস্থার কাছে তদন্তাধীন এবং ৮৭৯টি মামলা দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইনের সুনির্দিষ্ট কিছু ধারা বাক্ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার অন্তরায় বাঁধা। এ নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সংশ্লিষ্ট ধারাগুলো বিষয়ে আপত্তি তুললেও বিগত আওয়ামী লীগ সরকার তাতে কোনরূপ কর্ণপাত করেনি। ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ আগস্ট শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মব ভায়োলেন্স বলে কোনো কিছু নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কোনো জনপ্রতিনিধি অশুভ আচরণ তাহলে ফলাও করে প্রচার করুন সোজা হয়ে যাবে। কোনো প্রার্থী অশোভন আচরণ করলে, তা সমাজে প্রকাশ পেলে এমনিতেই কোণঠাসা হয়ে যাবে। বেশি করলে পাশে জেলখানা দেখিয়ে বলেন সেখানে চলে যাবে।’

৪ ঘণ্টা আগে

১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি মাছউদ

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার মো. আবদুর রহমান মাছউদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির আগে এ আসনে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার কোনো আইনি সুযোগ নেই।

৭ ঘণ্টা আগে

নির্বাচনের নিরাপত্তা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জেনেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

৯ ঘণ্টা আগে

নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের ‘ভাতা’ নিয়ে ইসির সতর্কবার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্তদের ভাতা দেওয়ার বিষয়ে ফোন করে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে তারা।

৯ ঘণ্টা আগে