ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমিজুড়ে যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জ গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। সড়ক দুর্ঘটনার জেরে এমনটি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যানজটের ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের মানাবে পার্কের সামনে কুমিল্লাগামী লেনে একটি গাড়ি দুর্ঘটনা শিকার হয়। এতেই যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

গজারিয়া ভবের চর হাইওয়ে পুলিশ ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরাতে গিয়ে কিছু সময় অতিবাহিত হয়। এতেই যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধীর গতিতে যানবাহন চলছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

১০ ঘণ্টা আগে

আত্মপ্রকাশ করল জুলাই জার্নালিস্ট ইউনিটি

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

১১ ঘণ্টা আগে

আ.লীগ নেতারা স্থানীয় সরকার নির্বাচন করলে কী করবে বিএনপি— জানালেন প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ নেতারা স্থানীয় নির্বাচনে এলে বিএনপির অবস্থান কী হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এখানে তো আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছে না। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নেই।

১১ ঘণ্টা আগে
Advertisement