দেশে চাকরির বন্যা বয়ে যাবে: প্রেস সচিব

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পিআইডি ফাইল ছবি

ব্যাপক পরিমাণে সরাসরি বিদেশি বিনিয়োগ হলে বাংলাদেশে জবের বন্যা বয়ে যাবে বলে আশা করছেন প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে, বাংলাদেশে চাকরির বাজার তৈরি করতে হলে আমাদের জন্য ব্যাপক পরিমাণে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) প্রয়োজন। আর এর জন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হবে, দরজায় দরজায় গিয়ে বলতে হবে, ‘আমরা প্রস্তুত, আসুন, বিনিয়োগ করুন।’ এজন্য তিনি যেখানেই যান এই বার্তা প্রচার করেন। চীন, যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক, ডাবলিন- যেখানেই যাক, তার মূল লক্ষ্য হলো বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে উপস্থাপন করা এবং বিনিয়োগে আহ্বান করা। আর এমনটা যদি হয় তাহলে বাংলাদেশে জবের বন্যা বয়ে যাবে।

প্রেস সচিব সতর্ক করে বলেন, চাকরি হওয়া উচিত মানসম্মত, কোনো অকার্যকর চাকরি নয়। এর জন্য আমাদেরপরিকাঠামো এবং লজিস্টিক সাপোর্ট আরও শক্তিশালী করতে হবে। একটি কার্যকর পোর্ট, উন্নত অবকাঠামো এবং ভালো লজিস্টিক সাপোর্টের মাধ্যমে আমরা এই লক্ষ্য অর্জন করতে পারি।

শফিকুল আলম বলেন, বাংলাদেশের উন্নতির জন্য শুধু সরকারের একার কাজ নয়, এটা সবার কাজ। আমাদের সবার উচিত বাংলাদেশের প্রতি ইতিবাচক বার্তা পৌঁছানো, যাতে আন্তর্জাতিকভাবে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়। এটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা চাই আমাদের ছেলে-মেয়েরা দেশের ভেতরে থেকে ভালো চাকরি করুক, দেশের উন্নতিতে অবদান রাখুক।

এ সময় তিনি আরও বলেন, আমরা এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছি। ইতিমধ্যে আমরা ৮ মাসের মতো একটি স্থিতিশীল জায়গায় পৌঁছেছি, এবং আমরা আরও ভালো অবস্থানে যেতে চাই, যাতে আমাদের গল্প পৃথিবীজুড়ে ছড়িয়ে যায়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সামাজিক অবক্ষয় রোধ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধন: তথ্যমন্ত্রী

আমাদের প্রধান কাজ এই সামাজিক অবক্ষয় রোধ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা। এই দুটো বিষয়কে কোনো ধরনের সংঘাত ছাড়া কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে।

৪ ঘণ্টা আগে

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

৬ ঘণ্টা আগে

ব্যয়বহুল প্রথম ফোল্ডিং আইফোন বাজারে, বড় জুয়া শুরু করল অ্যাপল?

টিম কুকের পদত্যাগের পর অ্যাপলের শীর্ষ পদে আসা টার্নাস বুধবার কোম্পানির বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচন করেছেন। তবে অত্যন্ত চড়া দামের এই নতুন আইফোন বাজারে কতটা সাড়া ফেলবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।

৬ ঘণ্টা আগে

মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত চিন্ময় দাস

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। হাইকোর্ট থেকে চারটি মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় তিনি কারাগারে রয়েছেন।

৭ ঘণ্টা আগে
Advertisement