প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সরকারি অফিসগুলো রোববার (৬ এপ্রিল) থেকে শুরু হলেও অধিকাংশ বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে গেছে। তাই জীবন-জীবিকার তাগিদে ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছেন তারা।
শনিবার (৫ এপ্রিল) গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লা থেকে যাত্রী বোঝাই হয়ে বাসগুলো প্রবেশ করছে টার্মিনালে।
গাবতলীতে কথা হয় বেসরকারি চাকরিজীবী মোসলেম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, অফিস শুরু হয়ে গেছে, তাই ছুটি কাটিয়ে চলে আসলাম। এবারের ঈদযাত্রা মোটামুটি ভোগান্তি ছাড়াই কেটেছে।
আরেক চাকরিজীবী ফাহাদ সালেকিন বলেন, পরিবারের সঙ্গে ঈদ কাটাবো বলে বাড়তি ছুটি নিয়েছিলাম, আজ ফিরলাম। কাল থেকে অফিসে জয়েন করবো।
পরিবারসহ মাগুরা থেকে ফিরেছেন আবুল কাশেম। তিনি বলেন, কাজকর্ম শুরু হয়ে গেছে, তাই চলে আসছি। বাবা-মায়ের সঙ্গে আরও দু-একদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু উপায় নেই।
বাস সংশ্লিষ্টরা জানান, দূরপাল্লার প্রতিটি বাসই যাত্রী নিয়ে ফিরছে। আজ সারাদিনই ঢাকাগামী যাত্রীর চাপ থাকবে।
সোহাগ পরিবহনের কর্মী সিদ্দিকুর বলেন, আমাদের প্রতিটি বাসই যাত্রীবোঝাই হয়ে ফিরছে। আজ সারাদিনই এভাবে ফিরতে থাকবে। তবে এবার যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করতে পেরেছে।
ঈগল পরিবহনের কর্মী এমরান মাহমুদ বলেন, রাস্তায় তেমন জ্যাম না থাকায় প্রতিটি বাসই সময়মতো ঢাকায় ঢুকছে। তাই যাত্রীদের এবার তেমন ভোগান্তি হয়নি।
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টার্মিনালজুড়ে পুলিশের উপস্থিতি ও টহলদারি লক্ষ্য করা গেছে।

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’
৫ ঘণ্টা আগে
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
৫ ঘণ্টা আগে
আওয়ামী লীগ নেতারা স্থানীয় নির্বাচনে এলে বিএনপির অবস্থান কী হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এখানে তো আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছে না। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নেই।
৬ ঘণ্টা আগে