প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর মালয়েশিয়ায়— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রধানমন্ত্রী তারেক রহমান। পিআইডি ফাইল ছবি

প্রথম সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় যাচ্ছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি দেশটি সফরে যাচ্ছেন।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে অধিবেশন চলাকালে দেওয়া বক্তব্যে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এর আগে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর কুয়ালালামপুর যাওয়ার প্রস্তুতি চলছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনও জানিয়েছে, মালয়েশিয়া সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়টি নিশ্চিত করে চিঠি দিয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে, ২২ জুন সফরের দ্বিতীয় দিনে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের বিষয়ে কথা চলছে। সরকারপ্রধানের এ সফরে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশীয় শ্রমবাজার আবার চালুর ঘোষণা আসতে পারে।

গত ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। সরকারের যাত্রা শুরুর পর থেকেই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে আলোচনা চলছে। সার্কভুক্ত কোনো দেশে তার প্রথম সফর করার চিন্তাভাবনা ছিল। পরে নানা বিবেচনায় মালয়েশিয়াকে চূড়ান্ত করা হয়।

এর আগে সরকারপ্রধানরা দায়িত্ব নিয়ে শুরুতেই ওমরাহ পালন করতে সৌদি আরবে যেতেন। কিন্তু ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সংঘাতসময় পরিস্থিতিতে সে চিন্তা বাদ দিতে হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কক্সবাজারে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, আসকের নিন্দা

সংগঠনটির সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে ঘটনায় জড়িত সবাইকে দ্রুত শনাক্ত এবং গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

৯ ঘণ্টা আগে

আদ্-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালের জবাব তিনি পর্যালোচনা করেছেন। তবে সেখানে মূল বিষয়গুলোর স্পষ্ট উত্তর না দিয়ে নানা অপ্রাসঙ্গিক আলোচনা যুক্ত করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান

জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ৯টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৩ হাজার ৬০৮ জন, নৌবাহিনীর ৩০২ জন, বিমান বাহিনীর ২৬৭ জন এবং পুলিশের ৩৫ জন সদস্যসহ মোট ৪ হাজার ২১২ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন।

১১ ঘণ্টা আগে

প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে সংগীত, নৃত্য, নাট্য ও চারুকলা বই

এর আগে ২০২৭ সালে চতুর্থ শ্রেণির শিল্প ও সংস্কৃতি পাঠ্যবইয়ে চারটি পৃথক অধ্যায়ে এসব বিষয় যুক্ত করা হবে।

১১ ঘণ্টা আগে