প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের জন্য প্রয়োজনীয় রক্ত সরবরাহে জরুরি সেল খুলেছে বিমান বাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় জানিয়েছে, বিভিন্ন হাসপাতালে রক্তদাতাদের পাঠাতে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর রেকর্ড অফিসে একটি জরুরি সেল খোলা হয়েছে, যা ২৪ ঘণ্টা খোলা থাকবে। এর জন্য ০১৭৬৯৯৯৩৫৫৮ হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা যাবে।
এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে আহতদের রক্তের জন্য সংকট থাকলেও কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের মতো আর রক্ত লাগবে না, মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে রক্ত প্রয়োজন হতে পারে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. মারুফুল ইসলাম সাংবাদিকদের বলেন, অনেকেই রক্ত দেওয়ার জন্য যোগাযোগ করছেন, আসছেন। কিন্তু সবাইকে জানাতে চাই, আজকের মতো আর রক্ত লাগবে না।
তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার) হয়তো ৪০ থেকে ৫০ ব্যাগ রক্ত লাগতে পারে। যারা রক্ত দিতে আগ্রহী তারা সকাল ৮টার পর যোগযোগ করতে পারবেন।
সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের ১২ মিনিট পরই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিামনটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আহত হয়েছেন অন্তত ১৭১ জন।

২০০৭ সালের মার্চে সাবেক মন্ত্রী মির্জা আব্বাসসহ ১২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করে দুদক। চারদলীয় জোট সরকারের আমলে সরকারি ১৮টি পরিত্যক্ত বাড়ি সাজানো দরপত্রের মাধ্যমে অস্বাভাবিক কম দামে বিক্রি করার অভিযোগ আনা হয় মামলাগুলোতে।
৪ ঘণ্টা আগে
ভয়াবহ পাহাড়ি ঢলে নেপাল ও তিব্বতে এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে ১৬৫ এবং ৮২৬ জন বলে জানিয়েছে নেপালের দুর্যোগ সংস্থা।পানির তোড়ে কয়েক সেকেন্ডে তলিয়ে যাচ্ছে বহুতল ভবন, ভসে যাচ্ছে চলন্ত গাড়ি, ধসে যাচ্ছে বাড়িঘর। তিব্বত-নেপাল সীমান্তের কাছে একটি সিসিটিভিতে ধরা পড়েছে নজিরবিহীন এই দৃশ্য। উদ্ধার অভিযানে সহায়তার জ
৫ ঘণ্টা আগে
১৬ বিজিবি জানায়, ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করেন। খবর পেয়ে রামদাসপুর বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ছয়জনকে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।
৬ ঘণ্টা আগে
২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কিছু লোক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্ত্রী হাসিনা আহমদ। সে সময় বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন সালাহউদ্দিন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট সালাহউদ্দিন আহমদ দ
৬ ঘণ্টা আগে