প্রতিবেদক, রাজনীতি ডটকম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সহকর্মীদের উস্কানি দিয়ে পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শাহজাহানপুর থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় পুলিশের দুই সদস্যের ফের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডকৃতরা হলেন-যশোর পুলিশ লাইনে কর্মরত পুলিশ কনস্টেবল শোয়াইবুর রহমান ও রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল সজিব সরকার।
এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়।এরপর পুনরায় তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে মতিঝিল জোনাল টিমের পরিদর্শক আব্দুল্লাহেল বাকী। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর শাহজাহানপুর থানার তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শোয়াইবুর রহমান জয় ও সজিব সরকার গত ৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় তাদের ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টসহ জনসাধারণের সেবা বাধাগ্রস্ত এবং বিনষ্ট করার জন্য উস্কানিমূলক বার্তা পোস্ট করে।

গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ হস্তান্তর করা হয়।
৩ ঘণ্টা আগে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে নিকারের ১২১তম সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
৩ ঘণ্টা আগে
বিইআরসি মঙ্গলবার (৩০ জুন) এক বিশেষ সভায় দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে। পরে রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা তথা ১ জুলাই প্রথম প্রহর থেকে নতুন এ দাম দর কার্যকর হবে, বলবৎ থাকবে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত।
১৬ ঘণ্টা আগে