বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য আসেলন চেও বম (১৯) ও ভাননুন নুয়াম বম (২৩)-কে রিমান্ড শেষে আবারও কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার দুপুরে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত) মো. নুরুল হকের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, দুপুরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
মামলার আইও পুলিশের উপপরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য্য বলেন, থানচি থানার মামলায় ২ আসামিকে দুই দিনের রিমান্ড শেষে দুপুরে আদালতে হাজির করা হয়েছে এবং আদালত আসামি দুজনকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, জেলার রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়াও এই ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ৭৮ জনের মধ্যে ৬১ জনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর ও ৩ নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

মামলায় বিচার শুরুর আদেশ পাওয়া ২১ আসামির মধ্যে প্রথম ১০ জন কারাগারে রয়েছেন। তিনজন উচ্চ আদালতের জামিনে আছেন এবং বাকি আটজন পলাতক।
৪ ঘণ্টা আগে
আজ রোববার (১২ জুলাই) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
৫ ঘণ্টা আগে
বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইট বৈরি আবহাওয়ার কারণে গন্তব্য পরিবর্তন করে সিলেটের দিকে চলে যায়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে, চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ
৫ ঘণ্টা আগে
রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
৫ ঘণ্টা আগে