হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৯৬

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৭: ৫৮

দেশজুড়ে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে হামজনিত উপসর্গ নিয়ে চারজন এবং হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৮ জনে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৮৭৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৫০০ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ১১ হাজার ৪৮০ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৪ হাজার ৩৪০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯০ হাজার ৬০৫ জন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদের ভবিষ্যৎ নিয়ে ‘চিন্তিত’ স্পিকার

স্পিকার বলেন, আমি এ সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আজকে একে অপরকে কথা বলার সুযোগকে যেভাবে বাধা দেওয়ার প্রচেষ্টা দেখেছি, এটা সংসদের জন্য ভালো লক্ষণ না।

১৯ ঘণ্টা আগে

‘খণ্ডিত সংস্কারে’র অংশ হবে না বিরোধী দল, নতুন অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট

১ দিন আগে

চিকিৎসাবিজ্ঞানে ইতিহাস— এআইয়ের সহায়তায় প্রথমবার মস্তিষ্কের টিউমার অপসারণ

এরপর মস্তিষ্কের ভেতরের গুরুত্বপূর্ণ কাঠামো— বিশেষ করে স্নায়ু, রক্তনালি ও অন্যান্য সূক্ষ্ম টিস্যু চিহ্নিত করে সেগুলোকে রঙের মাধ্যমে আলাদা করে দেখাচ্ছিল। ফলে কোন জায়গায় অস্ত্রোপচারের যন্ত্র নেওয়া নিরাপদ এবং কোন জায়গা এড়িয়ে চলতে হবে, তা সার্জনদের আরও স্পষ্টভাবে বুঝতে সাহায্য করছিল এআই।

১ দিন আগে

বাসসের নতুন এমডি কাদের গনি, বাদ পড়লেন সবুজ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

১ দিন আগে