বাংলা বর্ষবরণ আয়োজনের সময় সংকোচনের প্রতিবাদ উদীচীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পহেলা বৈশাখ, বাংলা বর্ষবরণের আয়োজনের সময় সংকোচন করে সরকারের দেয়া সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত র৪ন দে জানান, এ ধরনের সিদ্ধান্ত অযাচিত এবং কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়।

বিবৃতিতে উদীচীর নেতৃবৃন্দ বলেন, গত কয়েক বছর ধরেই বর্ষবরণ উৎসবকে নির্দিষ্ট সময়ের ঘেরাটোপে বেঁধে দেয়ার একতরফা পদক্ষেপ নিয়ে আসছে সরকার। এরই ধারাবাহিকতায় এবারও সারাদেশে আয়োজিত পহেলা বৈশাখের সব উন্মুক্ত অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কিন্তু, এ ধরনের নিষেধাজ্ঞা আরোপণে হঠকারি সিদ্ধান্ত প্রকৃতপক্ষে সাম্প্রদায়িক অপশক্তির কাছে নির্জলা আত্মসমর্পণ ছাড়া কিছুই নয়। উদীচী মনে করে, এর মাধ্যমে পক্ষান্তরে আবহমান বাংলার সংস্কৃতিবিরোধী অফকারের শক্তিকেই আস্কারা দেয়া হচ্ছে।

উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে সব মানুষের মিলিত এই উৎসব এ ভূখণ্ডের চিরায়ত ঐতিহ্য, মূল্যবোধ ও জাতীয় চেতনা বিকাশে অনন্য ভূমিকা পালন করে। এই উৎসবের সময় নিয়ন্ত্রণ করা হলে অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ চেতনাসম্পন্ন মানুষকে ঘরে বন্দী করতে যে মৌলবাদী অপতৎপরতা চলছে, তাকেই সহায়তা করা হবে। সময় সংকোচনের মাধ্যমে উৎসবমুখর বাঙালির প্রাণের উচ্ছাস ও সংস্কৃতিকে দমন করা হচ্ছে।

পহেলা বৈশাখ নববর্ষ অনুষ্ঠান আয়োজনে এবং নারী-পুরুষ নির্বিশেষে সকলের অবাধ অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করে অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি দাবি জানান উদীচীর নেতৃবৃন্দ। একইসাথে সারাদেশে উদীচীর আয়োজনে সমমনা সংগঠনগুলোকে সাথে নিয়ে যে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব হয় তা যথানিয়মেই আয়োজন করার আহ্বান জানাচ্ছে উদীচী। আর সেসব আয়োজনে যথাযথ সহযোগিতা করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বানও জানিয়েছেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘লংমার্চ’ নিয়ে সায়েন্স ল্যাব থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, পূর্বঘোষণা অনুযায়ী তারা আজ বুধবার ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করছেন।

১ ঘণ্টা আগে

উত্তরার পর এবার সায়েন্স ল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের

রাজধানীর উত্তরায় সড়ক অবরোধের পর এবার সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ বুধবার বেলা আড়াইটার দিকে তারা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিলে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

১ ঘণ্টা আগে

উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, ‘লংমার্চে’র প্রস্তুতি

বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের ভুল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

২ ঘণ্টা আগে

ঢাকার সমস্যার স্থায়ী সমাধানে ‘নগর সরকার’ গঠন প্রয়োজন: মির্জা ফখরুল

তিনি বলেন, ‘ঢাকা শহরের সমস্যার মূল কারণগুলোর একটি হলো নগর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। ঢাকার পুঞ্জীভূত নাগরিক সমস্যাগুলোর স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য সিটি করপোরেশনগুলোকে একটি পূর্ণাঙ্গ ‘গভর্নমেন্ট’ বা নগর সরকারে রূপান্তর করা প্রয়োজন।’

৩ ঘণ্টা আগে