প্রতিবেদক, রাজনীতি ডটকম

দলীয় লেজুড়বৃত্তি ও বাঙালিত্বকে পাশ কাটানোর রাজনৈতিক কর্মকাণ্ড কতটা ভয়ঙ্কর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তার উপযুক্ত উদাহরণ বলে মনে করে যুব বাঙালি।
আজ সোমবার (১ এপ্রিল) সংগঠনটির সভাপতি রায়হান তানভীর ও সাধারণ সম্পাদক ইউসুফ সরকার এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন।
নেতৃবৃন্দ বলেছেন, বাঙালির হাজার বছরের লালিত স্বপ্ন স্বাধীন জাতি রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন ও সশস্ত্র সংগ্রামে বুয়েট শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। স্বাধীনতাউত্তর বাংলাদেশে সকল গণতান্ত্রিক সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছে তারা।
তারা বলেন, দলীয় লেজুড়বৃত্তি ও বাঙালিত্বকে পাশ কাটিয়ে ক্ষমতা কেন্দ্রীক রাজনীতির কারণে বুয়েট কর্তৃপক্ষের যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত তা ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিপথগামী করে তুলতে পারে বলে আমরা আশঙ্কা করছি। একই সঙ্গে আমরা আশঙ্কা করছি, বুয়েট সহ শিক্ষা প্রতিষ্ঠানে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান ও বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি নির্ভর আধুনিকমনস্ক রাজনীতি নিশ্চিত না হলে বাঙালিত্বের প্রতি শিক্ষার্থীদের যে আবেগ তা উগ্র কর্মকাণ্ডের দিকে ধাবিত করতে পারে।
অবিলম্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এ ধরণের অগণতান্ত্রিক দ্বৈতনীতি বাতিল করে বাংলা ও বাঙালিত্বের বিকাশের পথকে প্রশস্ত করতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে জাতীয় চিন্তার অগ্রগতি সাধনে দলীয় লেজুড়বৃত্তি বন্ধের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সৃষ্টির আহ্বান জানান নেতৃবৃন্দ।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জুলাইয়ে আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা।’
২ ঘণ্টা আগে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন। এ উদ্যোগের অংশ হিসেবে আজ দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বুধবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
৫ ঘণ্টা আগে