রাজধানীর শিশুদের কম্বল দিলো খেলাঘর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ২০: ৪৪
ফাইল ছবি

রাজধানীতে শীতার্ত শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। মঙ্গলবার রাজধানীর সাত স্থানে সংগঠনের পক্ষ থেকে শীতস্ত্র বিতরণ করা হয়। প্রচণ্ড শীতে কষ্ট পাওয়া শিশুদের সহযোগিতায় এগিয়ে আসতে বিত্তবানসহ খেলাঘর সংগঠকদের প্রতি আহ্বান জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

বাড্ডা এলাকায় কেন্দ্রীয় খেলাঘরের তত্ত্বাবধানে ‘শ্যামল ছায়া খেলাঘর আসর শিশুদের মধ্যে কম্বল বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা, সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী, সদস্য সামিনা জাহান, আদেল ও সাইফ শোভন।

ফাইল ছবি

এদিকে কমলাপুর, মালিবাগ ও শান্তিনগর এলাকায় পথশিশুদের মধ্যে কম্বল বিতরণ করেন খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী ও খেলাঘর সংগঠক সাইফ শোভন।

খিলগাঁও এলাকায় পথশিশুদের মধ্যে কম্বল বিতরণ করেন খেলাঘর ঢাকা মহানগরীর কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান সহিদ।

মানিকনগরে শিশুদের মধ্যে কম্বল বিতরণ করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য সীমা রানী ঘোষ ও খেলাঘর সংগঠক রুমা ঘোষ। মিরপুরে শিশুদের মধ্যে কম্বল বিতরণ করেন খেলাঘর সংগঠক সাহানা আক্তার লাকিও অব্যয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৮ ঘণ্টা আগে

কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি

বিশ্বে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশও টর্নেডোপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের অন্যতম প্রাণঘাতী টর্নেডোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এই ভয়াবহ টর্নেডো আঘাত হানে, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ টর্নেডো হিসেবে স্বীকৃত।

১৯ ঘণ্টা আগে

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার: জ্বালানিমন্ত্রী

তিনি বলেন, গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। এ কারণে যারা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক মানুষ যাতে কষ্ট না পান, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

১ দিন আগে