বাংলাদেশের স্ট্যাটেজিক ইংগেজমেন্টে পেশাজীবীদের মানোন্নয়নবিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

বাংলাদেশের আর্থিক পেশাজীবীদের ভবিষ্যৎ আরো সমৃদ্ধ এবং মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরণের সহযোগিতার গুরুত্বপূর্ণ দিক চিহ্নিতকরণেন সপ্তাহজুড়ে মতবিনিময় করেছে দ্য অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ)।

এই কর্মসূচির মধ্যে ছিল- ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মতো উচ্চ পর্যায়ের বৈঠক থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে একসঙ্গে কাজ করার পরিকল্পনা গ্রহণ করা।

এসিসিএ’র দক্ষিণ এশিয়ার প্রধান নীলুশা রানাসিংহের সপ্তাহব্যাপী এই সফরে শেষ দিনে নতুন সদস্যদের উৎসাহিত করতে তাদের বিভিন্ন কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয়। এ সময় ৪৪ জন নতুন এসিসিএ, ৫০ জন এফসিসিএ এবং ৬ জন অ্যাডভোকেসি অ্যাওয়ার্ড বিজয়ীকে সংবর্ধনা ও সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ার বাংলাদেশের চেয়ারম্যান জনাব মাসুদ খান এফসিএ এফসিএমএ, এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের গ্রুপ সিইও জনাব কে এ এম মাজেদুর রহমান, সামিট কমিউনিকেশনস লিমিটেডের সিইও এবং এমডি জনাব মো: আরিফ-আল ইসলাম এফসিসিএ, এসিসিএ গ্লোবাল কাউন্সিলের সদস্য এবং রবি আজিয়াটার সিইও আর ভেঞ্চারস পিএলসি, ও এসিসিএ বাংলাদেশ সদস্য উপদেষ্টা কমিটির (MAC)-এর চেয়ারম্যান জনাব কাজী এম. হাসান এফসিসিএ এবং এসিসিএ বাংলাদেশের-এর কান্ট্রি হেড প্রমা তাপসী খান এফসিসিএসহ অনুষ্ঠানে মোট ৩৬০ জন অতিথি উপস্থিত ছিলেন।

নীলুশা বলেন, বিশ্বব্যাপী আর্থিক পেশাকে নতুন উচ্চতায় উন্নীত করার প্রতিশ্রুতিবদ্ধ এবং ব্যবসায়িক সহায়তা উন্নত করার ক্ষেত্রে এসিসিএ’র প্রচেষ্টা সবদিক থেকে এগিয়ে রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৭ জন রয়েছেন।

২ ঘণ্টা আগে

ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

৩ ঘণ্টা আগে

চব্বিশের গণঅভ্যুত্থান: দেশে আজ পালিত হচ্ছে ‘জুলাই শহিদ দিবস’

২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। এরপরই জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন এক দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। এ

৪ ঘণ্টা আগে

সংসদ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে: শফিকুর রহমান

সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের দূর ও সাম্প্রতিক ইতিহাসের সব শহিদ, যোদ্ধা ও আহত-পঙ্গুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে জাতির প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

১৫ ঘণ্টা আগে