ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শাহরীন, সম্পাদক তাফসির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৪-২০২৫ অধি বছরের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (৩০ মার্চ) রাজধানীর একটি রেস্তোরাঁয় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়, নির্বাচনে ব্যাপক সংখ্যক ‘ল’ অ্যালামনাই সদস্য উপস্থিত ছিলেন।

উক্ত নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আইনজীবী শাহরীন তিলোত্তমা, সহ-সভাপতি ইয়াসির আদনান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইনজীবী তাফসির আহমেদ খান। একই দিনে অ্যাসোসিয়েশনের বার্ষিক ইফতারও অনুষ্ঠিত হয়।

এছাড়াও সদ্য নির্বাচিত অ্যাসোসিয়েশনের সহযোগী সাধারণ সম্পাদক আরমান খান আপন, ট্রেজারার তাহমিদ-বিন-রহমান, সুপ্রিম কোর্ট সম্পাদক ফাতেমা খাতুন শোভা, জজ কোর্ট সম্পাদক মারুফ উল আবেদ, সাংগঠনিক সম্পাদক রেহবুব মতিন ইফাদ, যোগাযোগ সম্পাদক নেহাল আহমেদ সিদ্দিকী, একাডেমিক ও প্রকাশনা সম্পাদক সাদীউল ইসলাম অন্তর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইরফান বশীর পরাগ এবং সমাজকল্যাণ সম্পাদক রামিছা আঞ্জুম রুস্মি। এ ছাড়া কমিটিতে শেখ রাসিফুল ইসলাম, তানভীর আহমেদ, জুহায়ের আনজুম প্রত্যয়, নাবিলা বেনজির পরমা, আশরাফ উদ্দিন আহমেদ (জয়), মো. মোমসাদুল ইসলাম সাদিক এবং উম্মে সালমা ফারিয়ার কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

সভাপতি শাহরীন তিলোত্তমা ও সাধারণ সম্পাদক তাফসির আহমেদ খান সবাইকে সঙ্গে নিয়ে দক্ষ, শক্তিশালী ও সবার কাছে একটি গ্রহণযোগ্য সংগঠন প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেতারের ড্রেসকোডে টিপ ও ওড়না 'বিতর্ক', তোপের মুখে পিছু হটল কর্তৃপক্ষ

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদের সই করা নতুন আদেশে জানানো হয়েছে, সংবাদ উপস্থাপকদের পোশাক-পরিচ্ছদ সংক্রান্ত পূর্বের অফিস আদেশটি আর কার্যকর থাকবে না।

৩ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরত আসা ব্যক্তিদের বেশিরভাগই মানব পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। লিবিয়ায় অবস্থানকালে তারা অপহরণ, নির্যাতন ও অন্যান্য সহিংসতার শিকার হন।

৪ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৭ শিশু মারা গেছে। একই সঙ্গে ১ হাজার ২২৪ জনের দেহে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

৫ ঘণ্টা আগে

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে সহায়তা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে বাংলাদেশে বার্ষিক ঋণসহায়তা প্রায় ২০ শতাংশ বৃদ্ধির কথাও জানিয়েছে সংস্থাটি।

৫ ঘণ্টা আগে