প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপে স্থবির হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। অতিরিক্ত যানবাহনের চাপে যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও ধীরগতি।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে দেখা গেছে।
গণপরিবহনের সংকটে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ ও ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে গন্তব্যে ছুটছেন সাধারণ মানুষ। হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করলেও যানবাহনের এই বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চালক ও যাত্রীদের।
মহাসড়কে বাসের তুলনায় ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল বেশি দেখা গেছে। গণপরিবহন সংকটে অনেক যাত্রী ভাড়ায় চালিত মোটরসাইকেল কিংবা প্রাইভেটকারে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে অতিরিক্ত ভাড়ার চাপে দিশেহারা অনেক যাত্রী শেষ পর্যন্ত ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপেই বাড়ির পথ ধরেছেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কে যানবাহন বিকল হয়ে পড়ায় রাত থেকে ভোর পর্যন্ত এ ধীরগতির সৃষ্টি হয়েছিল।
তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। যানজট যাতে না হয়, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। চালক ও যাত্রীরা নিবিঘ্নে গন্তব্যে পৌঁছাচ্ছে।
মহাখালীতে বাস সংকট
ঈদুল ফিতরের লম্বা ছুটি শুরু হতেই প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। তবে ঈদযাত্রার প্রথম দিনেই মহাখালী বাস টার্মিনালে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গসহ বিভিন্ন জেলার ঘরমুখো মানুষ।
সকাল থেকেই টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও দেখা দিয়েছে তীব্র বাস সংকট। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। এর মধ্যে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ যাত্রীরা। পরিবহন সংশ্লিষ্টরা বাস সংকটের কথা স্বীকার করলেও ভোগান্তির এই চিত্র সাধারণ মানুষের ঈদযাত্রাকে বিষাদময় করে তুলেছে।

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগে
আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। চার আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকসুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তাঁর পরিবারকে বলে গেছেন। এর মধ্যে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল মোবাইল ফোনে বাদীকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ।
৩ ঘণ্টা আগে
গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন। সোমবার দুপুর ২টা ২২ মিনিটে আসামিদের আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে