মানব পাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ২৩: ৪৯
হেলমেট ও হাতকড়া পরিয়ে আলোচিত ‘এক-এগারো’ অধ্যায়ের অন্যতম বিতর্কিত চরিত্র লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবপাচার মামলায় মঙ্গলবার ঢাকার সিএমএম কোর্টে ওঠানো হয়। ছবি: রাজনীতি ডটকম

আলোচিত ‘এক-এগারো’ অধ্যায়ের অন্যতম বিতর্কিত চরিত্র, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার দিবাগত রাতে আটকের পর আজ মঙ্গলবার (২৪ মার্চ) একটি মানব পাচার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এ রিমান্ড দিয়েছেন।

এ দিন মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে তোলেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের এসআই রায়হানুর রহমান। পরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার তদন্তকালে এজাহারনামীয় ৩ নম্বর আসামি মাসুদ উদ্দিন চৌধুরী ঘটনার পর থেকে পলাতক ছিলেন। ডিএমপির চৌকস টিম তার অবস্থান নির্ণয় করে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে মামলার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে আড়াল করে মামলার বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন।

আবেদনে আরও বলা হয়, এমতাবস্থায় মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক আসামি গ্রেপ্তার, আত্মসাৎ করা ও চাঁদার টাকা উদ্ধার, মূল অপরাধী চক্র শনাক্তসহ অন্যান্য আসামিকে গ্রেফতারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। এ জন্য পাঁচ দিনের রিমান্ড প্রয়োজন।

এর আগে, গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া একটি মানব পাচার মামলায় গ্রেপ্তার গ্রেপ্তার দেখানো হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী

এ ছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন।

১৮ ঘণ্টা আগে

রামিসা হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১ জুন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলাটি বিচারিক প্রক্রিয়ার আরও এক ধাপ এগিয়েছে। মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত।

২০ ঘণ্টা আগে

স্কুল ফিডিংয়ে খাদ্যের মান নিয়ে আপস নয়: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, স্কুল ফিডিং কার্যক্রমে শিশুদের জন্য নির্ধারিত পুষ্টিকর খাদ্যের মান ও সরবরাহে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাশত করা হবে না।

২০ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

২০ ঘণ্টা আগে