প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ব্যক্তিগত কারণ ও সরকারি চাকরি থেকে নিয়মিত অবসরে যাওয়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

"আজ আমার চাকুরীজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে," বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করা এই চিকিৎসক ও বিএসএমএমইউ-এর সাবেক উপাচার্য গত নভেম্বরে বিশেষ সহকারী হিসেবে যোগ দিয়েছিলেন। তার পদত্যাগপত্র গতকালই গৃহীত হয়েছে বলে জানা গেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উলটো পথে মন্ত্রীর গাড়ি, পুলিশের মামলা

এক ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উলটোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উলটোপথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে এলেও মামলার ঘটনা এটিই প্রথম।’

৪ ঘণ্টা আগে

ন্যায়বিচার-সমতা-মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি: আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। একইসঙ্গে শান্তি বিনির্মাণে নারী নেতৃত্ব এগিয়ে নিতে বৈশ্বিক প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

৪ ঘণ্টা আগে

গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে সময় লাগতে পারে, চুরি-লুটপাট বন্ধে নয়: ক্যাব

বিদ্যুতের দাম গড়ে প্রায় ২০ শতাংশ বাড়লেও সাম্প্রতিক মাসগুলোতে অনেক গ্রাহকের বিল দ্বিগুণের বেশি হয়েছে বলে জানান তিনি। বলেন, ‘অথচ লোডশেডিংয়ের কারণে তারা আগের তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করছেন। এটা তো লুটপাট। আগে এই অনিয়ম ও চুরি বন্ধ করা দরকার।’

৫ ঘণ্টা আগে

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮–১০ ও দ্বিতীয় পর্ব ১৫–১৭ জানুয়ারি

বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইজতেমার সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষের সঙ্গেই আলোচনা হয়েছে। সাদপন্থী মুরুব্বিদের সঙ্গে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়, এর আগে জুবায়েরপন্থী শীর্ষ দায়িত্বশীলদের সঙ্গেও বিস্তারিত কথা বলেছে সরকার।

৬ ঘণ্টা আগে
Advertisement